সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিজানুর রহমান খানের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টা ১০ মিনিটে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় অংশে নেন সুপ্রিম কোর্টের বিচারপতি ও বিপুল সংখ্যক আইনজীবী। পরে আইনজীবী সমিতি ও ল’ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে মিজানুর রহমান খানের মরদেহে শ্রদ্ধা জানানো হয়।

দেশের আইন সাংবাদিকতার বাতিঘর খ্যাত বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান খান সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডিসেম্বরের শুরুতে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সম্প্রতি করোনা থেকে মুক্ত হলেও তার শারীরিক জটিলতা দেখা দেয়। সর্বশেষ শনিবার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয় ।

সুপ্রিম কোর্ট থেকে সকাল সাড়ে ১০টায় প্রখ্যাত এই সাংবাদিকের মরদেহ নেয়া হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। এরপর বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবে জানাজা অনুষ্ঠিত হবে।
পরে তার কর্মস্থল দৈনিক প্রথম আলো কার্যালয়ে মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে আরেক দফা জানাজা শেষে তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

আরো দেখুন

নড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী(বরগুনা)প্রতিনিধি :বরগুনার আমতলী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ রবিবার দুপুর ১২ টায় আমতলী প্রেসক্লাবের সদস্যদের সাথে

যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা : ৬ নম্বর যোগীপোল ইউনিয়নের ঐতিহ্যবাহী যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে