সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে আওয়ামী লীগ: সুজিত রায় নন্দী

স্টাফ করেসপন্ডেন্ট

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন ও তাদের কল্যাণে আওয়ামী লীগ সরকার কাজ করছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী

সোমবার ( ১১ জানুয়ারি) রাজধানীর বংশাল থানাধীন সিটি কলোনিতে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির ( এনএফএস) উদ্যোগে ‘হরিজন সম্প্রদায়ের’ মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, আওয়ামী লীগ সরকার সকল শ্রেণি পেশার মানুষের কল্যাণের লক্ষ নিয়ে কাজ করছে। সরকারের উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হচ্ছে না। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা।

বক্তারা বলেন, মানবতাই হচ্ছে পরম ধর্ম। মনুষ্যত্বের আলো জ্বেলে পিছনে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসা উচিত।

ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির ( এনএফএস) রাহাত হুসাইনের সভাপতিত্বে অ্যাক্টিভ সেলের সমন্বয়ক ইমতিয়াজ মেহেদী হাসানের সঞ্চালনায়
কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আউয়াল হোসেন, ওলামা লীগের সদস্য সচিব মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী, হরিজন সেবক সমিতির সভাপতি গগন লাল, সাধারণ সম্পাদক নির্মল চন্দ্রসহ সংগঠনের বন্ধুরা।

আরো দেখুন

নড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী(বরগুনা)প্রতিনিধি :বরগুনার আমতলী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ রবিবার দুপুর ১২ টায় আমতলী প্রেসক্লাবের সদস্যদের সাথে

যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা : ৬ নম্বর যোগীপোল ইউনিয়নের ঐতিহ্যবাহী যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে