জাপানে করোনার নতুন আরেকটি ধরণ শনাক্ত

করোনাভাইরাসের নতুন আরেকটি ধরণ শনাক্ত হয়েছে জাপানে। ব্রাজিলের আমাজোনাস প্রদেশ থেকে আসা চার পর্যটকের মধ্যে এই ধরণ শনাক্ত হয় বলে জানিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার দেয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, নতুন শনাক্ত হওয়া ধরণটি বৃটেনে ছড়িয়ে পরা ধরণ থেকে আলাদা। এ নিয়ে গবেষণা শুরু করেছে দেশটি। একইসঙ্গে এই নতুন করোনার বিরুদ্ধে ভ্যাকসিন কার্যকরি কিনা তাও নিশ্চিত হওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
মহামারি নিয়ন্ত্রণে কাজ করা জাপানি প্রতিষ্ঠান এনআইআইডি’র প্রধান তাকাজি ওয়াকিতা বলেন, এই মুহূর্তে এমন কোনো প্রমাণ নেই যে নতুন এই ধরণ অধিক সংক্রমণশীল কিনা। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়কেও বিষয়টি জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ। গত ২রা জানুয়ারি ওই পর্যটকরা জাপানে আসেন। তখনই একজনের শ্বাসকষ্ট দেখা যাচ্ছিল।
সঙ্গে থাকা নারীর সামান্য মাথাব্যাথা ছিল। তবে দলের অপর দুই সদস্য উপসর্গহীন ছিল বলে জানিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এয়ারপোর্টেই চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তাদেরকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। পরে তাদের নমুনা গবেষণা করে জানা যায়, এটি করোনাভাইরাসের নতুন একটি ধরণ। এর আগে জাপানে বৃটেনে ছড়িয়ে পরা উচ্চ সংক্রমণশীল করোনার ধরণও শনাক্ত হয়েছে জাপানে।

আরো দেখুন

নড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী(বরগুনা)প্রতিনিধি :বরগুনার আমতলী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ রবিবার দুপুর ১২ টায় আমতলী প্রেসক্লাবের সদস্যদের সাথে

যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা : ৬ নম্বর যোগীপোল ইউনিয়নের ঐতিহ্যবাহী যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে