এ মাসেই করোনার ভ্যাকসিন আসছে

ভারতের সিরাম ইনস্টিটিউটের উৎপাদিত টিকা জানুয়ারির মধ্যে দেশে আসছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসকে উদ্ধৃত করে মন্ত্রিসভা বৈঠকের পর ব্রিফিংয়ে আজ তিনি এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ বৈঠকে করোনা নিয়ে আলোচনা হয়েছে। করোনার ভ্যাকসিন তো আসতেছে, মুখ্য সচিব এটা কো-অর্ডিনেট করছেন। তিনি গতকাল একটা মিটিং করেছেন। ওনারা হয়তো আজকে সিদ্ধান্ত জানিয়ে দেবেন।

সিরামের ভ্যাকসিন কবে নাগাদ দেশে আসবে- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ মাসের মধ্যে চলে আসছে আজকের মিটিংয়ে বলা হয়েছে। উনি (মুখ্য সচিব) বলেছেন, আশা করি এই মাসের শেষ দিকেই চলে আসবে।

গত ৫ই নভেম্বর অক্সফোর্ড উদ্ভাবিত ভ্যাকসিনের তিন কোটি ডোজ পেতে সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
এই উদ্যোগের আওতায় প্রথম ধাপের ছয় মাসের প্রতি মাসে বাংলাদেশকে ৫০ লাখ করে ভ্যাকসিন দেয়ার কথা সিরামের।

আরো দেখুন

নড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী(বরগুনা)প্রতিনিধি :বরগুনার আমতলী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ রবিবার দুপুর ১২ টায় আমতলী প্রেসক্লাবের সদস্যদের সাথে

যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা : ৬ নম্বর যোগীপোল ইউনিয়নের ঐতিহ্যবাহী যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে