করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় বেকার ভাতা দ্বিগুণ

করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ার মরিসন যে অর্থ বরাদ্দ দিতে তাতে বেকারদের জন্য জবসিকার পেমেন্ট, যা আগে নিউস্টার্ট নামে পরিচিত ছিল, তা দ্বিগুণ করা হয়েছে। রোববার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন করোনার কারণে ওই প্রণোদনা বাজেট দেন।

আগে একজন বেকার প্রতি দুই সপ্তাহের জন্য ৫৫০ ডলার পেতেন। তবে ওই প্রণোদনা বাজেটে সেটি বাড়িয়ে বেস রেট ১১১৫.৭০ ডলার করা হয়েছে। করোনাভাইরাসের কারণে এমনটা করা হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এখন এই দুর্যোগের সময় আগামী ছয় মাসের জন্য বেকার ভাতা দ্বিগুণ করা হয়েছে। মরিসন বলেন, ঝুঁকিতে থাকা অস্ট্রেলিয়ানদের নিরাপত্তার জাল বৃদ্ধিতে এটা সাহায্য করবে। তিনি বলেন, পরবর্তী কয়েক মাস কঠিন যাত্রা অপেক্ষা করছে কিন্তু যে পরিবর্তন হচ্ছে তার সঙ্গে খাপ খাওয়াতে আমাদের সবার ভূমিকা রয়েছে; যাতে যা ঘটছে তা থেকে আমরা উত্তরণ করতে পারি। এছাড়া সোল ট্রেডার ও কাজ্যুয়াল কর্মী, যারা বর্তমানে প্রতি ১৫ দিনে ১ হাজার ৭৫ ডলারের কম উপার্জন করেন, তারাও এই সুবিধা পাবেন। এ ছাড়া বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী, নিম্ন আয়ের যেসব অভিভাবক শিশু অথবা স্কুলপড়ুয়া বাচ্চাদের লালন পালন করেন, তাদের নিয়মিত ভাতার সঙ্গে অতিরিক্ত ভাতা হিসেবে এককালীন ৭৫০ ডলার দেয়া হবে। এছাড়া ২০২০ ও ২০২১ এই দুই বছর নিজের সুপারএ্যানুয়েশন ফান্ড থেকে ১০ হাজার ডলার করে তুলতে পারবেন তারা।

আরো দেখুন

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে

মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলার

ফুলতলার পথের বাজারে সড়ক দুর্ঘটনা: সাংবাদিকসহ আহত ৩, সবাই আশঙ্কামুক্ত

​ গাজী মাকুল উদ্দীন, খুলনা: খুলনার ফুলতলা উপজেলার পথের বাজার সংলগ্ন এলাকায় এক সড়ক

‘জ্বালাও-পোড়াওয়ে ইসলাম প্রতিষ্ঠার ধারণা থেকে সতর্ক থাকতে হবে’ — নুরুল আমিন এমপি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ারলেস দারুল উলুম মাদ্রাসার ২৯ জন হাফেজ ও আঞ্জুমানে

আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। হাত বাঁধা ঘরের আড়ার সঙ্গে গলায় রঁশি পেচানো ফাঁস দেয়া অবস্থায়

কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী