‘গাম্বিয়া গাম্বিয়া’ স্লোগানে মুখর রোহিঙ্গা ক্যাম্প

গাম্বিয়া গাম্বিয়া স্লোগানে মুখর হয়ে ওঠেছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। পশ্চিম আফ্রিকার এ দেশটি রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গত ১১ই নভেম্বর আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করেছে। আজ এ ইস্যুতে আদালতে শুনানি শুরু হচ্ছে।

এর প্রেক্ষিতে সকালে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে আইসিজে গণহত্যার বিচারের আগে ‘গাম্বিয়া, গাম্বিয়া!’ স্লোগানে মুখর করে তোলেন রোহিঙ্গারা। সাইফুর রহমান নামে এক ব্যক্তি তার টুইটে এ স্লোগানের একটি ভিডিও চিত্র প্রকাশ করেন।

মামলায় মিয়ানমার গণহত্যা, ধর্ষণ এবং সম্প্রদায় ধ্বংসের মাধ্যমে রোহিঙ্গাদের ধ্বংস করার উদ্দেশ্যে গণহত্যামূলক কাজ করেছে বলে অভিযোগ করেছে গাম্বিয়া।

উল্লেখ্য, গাম্বিয়ার দায়ের করা মামলার শুনানির জন্য ১০-১২ই ডিসেম্বর পর্যন্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে আজ ১০ই ডিসেম্বর শুনানি করবে গাম্বিয়া। আর ১১ই ডিসেম্বর শুনানি করবে মিয়ানমার। এরপর ১২ই ডিসেম্বর এক সঙ্গে দু’দেশে শুনানি হবে।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে