একঝাঁক উদ্যোক্তাদের নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করলো ‘ব্রাইটহাব প্রো’

স্বদেশ নিউজ২৪.কম: রাজধানীর গুলশানে দি মিডোরি বাই লেকশর হোটেলে জাকঁজমক আয়োজনে লন্ডনের স্বনামধন্য প্রতিষ্ঠিত কোম্পানী ‘ব্রাইট ম্যানেজমেন্ট’ এর সহযোগী প্রতিষ্ঠান ‘ব্রাইটহাব প্রো’ বাংলাদেশে যাত্রা শুরু করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ব্রাইট ম্যানেজমেন্ট’ এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কবির জেপি, জনপ্রিয় অভিনেতা কাজী উজ্জ্বল, বিকাশ এর এইচ আর এর জিএম মি. নাসির, ব্রাইটহাব প্রো’র ডিরেক্টর ইরান আলি, ডিজিটাল মার্কেটিং এক্সপাট লাজুক হাসান, অভিনেতা প্রাণ সারোয়ার, বাংলাদেশে ব্রাইটহাব প্রো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর রেডিও স্বদেশের চেয়ারম্যান আরজে সাইমুর রহমান, ব্রাইটহাব প্রো’র প্রোজেক্ট ম্যানেজার মি. কাইফ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে আগতে উদ্যোক্তাদের মাঝে উপস্থিত ছিলেন সিঁদুরের প্রতিষ্ঠাতা আফসানা মীর সিথি, প্রভা’স বিউটি পারলারের প্রতিষ্ঠাতা প্রভা, রমনী তুমি গ্রুপের এডমিন সিলভিয়া, রঙ্গীনীদের গল্প গ্রুপ এডমিন শারমিন নিপা, লুবনা কালেকশনের প্রতিষ্ঠাতা লুবনা, মৌমাছি জোনের জয় মহুয়া, কন্ঠশিল্পী সামির জনি, কেসিবি ফার্নিচার এর ব্যবস্থাপনা পরিচালক কামরুন নাহারসহ অসংখ্য তরুন উদ্যোক্তারা ও মেধাবী ছাত্র-ছাত্রীরা।

brighthub pro rjsaimur kabir
ব্রাইটহাব প্রো’র কেক কেটে যাত্রা শুরু করার পর আগত অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। কেক কাটার পর বাংলাদেশে ব্রাইটহাব প্রো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর রেডিও স্বদেশের চেয়ারম্যান আরজে সাইমুর রহমান তার বক্তব্যে আগত সফল উদ্যোক্তা ও যারা সফল হতে চান এবং নতুন উদ্যোক্তাদের স্বাগত জানান। অনুষ্ঠানে লন্ডন থেকে আগত ইন্টারন্যাশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপাট মি. ইরান ব্রাইটহাব প্রো’র বিভিন্ন কোর্স, সুবিধা ও এর গুরুত্ব নিয়ে ট্রেইনিং প্রেজেন্টেশন দেন। সোসাল মিডিয়া কিভাবে ইনকাম করা যায়, কিভাবে কাংখিত কাস্টমারের কাছে পন্য পৌছানো যায়, যারা অলরেডি অনলাইনে বিজনেস করছেন তাদের বিজনেস আরো তরান্বিত করতেই ‘ব্রাইটহাব প্রো’ একটি উত্তম প্লাটফম। ‘ব্রাইট ম্যানেজমেন্ট’ এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কবির জেপি বাংলাদেশে ‘ব্রাইটহাব প্রো’র যাত্রা প্রসঙ্গে বলেন- সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ সোসাল মিডিয়া ব্যবহারে দ্বিতীয়তম স্থানে বর্তমানে অবস্থান করছে।‘ব্রাইটহাব প্রো’ এই সুযোগটিকে বাংলাদেশের মানুষদের জন্য কাজে লাগানো ও অর্থনৈতিক উন্নতি সাধনে অনেক উপকার করবে। বিশেষ করে বাংলাদেশে ৬৫% উদ্যোক্তাই হলেন নারী উদ্যোক্তারা। নারী উদ্যোক্তা, ছাত্র-ছাত্রীরা ‘ব্রাইটহাব প্রো’ এর মাধ্যমে অর্থনৈতিক মুক্তিতে ব্যাপক কাজে লাগাতে পারবে।

rj saimur brighthub pro girls
পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি স্বদেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে অফিসিয়াল ফটোগ্রাফি করেন শেখ সাদি। স্বদেশ নিউজ টিম মেম্বারদের ছিলেন স্বর্না,শারমিন, আফসানা, হাসান, আখতার প্রমুখ।

আরো দেখুন

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে

মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলার

ফুলতলার পথের বাজারে সড়ক দুর্ঘটনা: সাংবাদিকসহ আহত ৩, সবাই আশঙ্কামুক্ত

​ গাজী মাকুল উদ্দীন, খুলনা: খুলনার ফুলতলা উপজেলার পথের বাজার সংলগ্ন এলাকায় এক সড়ক

‘জ্বালাও-পোড়াওয়ে ইসলাম প্রতিষ্ঠার ধারণা থেকে সতর্ক থাকতে হবে’ — নুরুল আমিন এমপি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ারলেস দারুল উলুম মাদ্রাসার ২৯ জন হাফেজ ও আঞ্জুমানে

আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। হাত বাঁধা ঘরের আড়ার সঙ্গে গলায় রঁশি পেচানো ফাঁস দেয়া অবস্থায়

কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী