ভারতে প্রতি ১৫ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার

ভারতে প্রতি ১৫ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হন। খবর ভারতীয় পে টেলিভিশন নিউজ চ্যানেল সিএনবিসি টিভিএইটিনের।
ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) সাম্প্রতিক তথ্য অনুসারে, ২০১৭ সালে দেশটিতে প্রতি ঘণ্টায় ১৬ এবং প্রতি দিনে ৯৮৬ নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটে। এ বছর নারীদের প্রতি সহিংসতার ৩ লাখ ৬০ হাজার অভিযোগ দায়ের করা হয়।
এনসিআরবির এই তথ্য অনুসারে, নারীর প্রতি সহিংসতা সংক্রান্ত মোট অপরাধের দশ শতাংশের বেশি ধর্ষণ। ২০১৭ সালে সব মিলিয়ে ধর্ষণের শিকার হন ৩৩ হাজার ৬৫৮ জন নারী। অর্থাৎ প্রতি ১৫ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হন।
ভারতে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির চিত্র উটে এসেছে দেশটির এই সরকারি সংস্থাটির পরিসংখ্যানে। নারীর প্রতি সহিংসতা, যৌতুক না দেয়ায় হত্যা, অ্যাসিড ছোড়ার মতো অপরাধগুলো প্রচণ্ডভাবে বাড়ছে।
দেশটিতে ২০১৭ সালে যৌতুক না দেয়ায় স্বামী ও আত্মীয়দের নির্যাতনের শিকার হয়ে প্রতিদিন প্রায় ২০ জন নারী মারা যান। একই কারণে এই বছর সাত হাজার ৪৬৬ জন নারীর মৃত্যু হয়।
এই বছর দেশটিতে কমপক্ষে ১৪৮ জন নারীর ওপর অ্যাসিড ছোড়া হয়। গড়ে প্রতি মাসে ১২ জন এবং প্রতি আড়াই দিনে একজন নারী এই জঘন্য অপরাধের শিকার হন।
সংস্থাটির তথ্যে দেখা যায়, বেশির ভাগ ক্ষেত্রে বিবাহিত নারীরা সহিংসতার শিকার হন। ৩ লাখ ৬০ হাজার মামলার ৩৩ দশমিক ২ শতাংশই দায়ের করা হয় ‘স্বামী ও আত্মীয়দের নিষ্ঠুর নির্যাতনের শিকার’ সংক্রান্ত আইনের অধীনে।

আরো দেখুন

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব