‘মিস ইউনিভার্স’ বাংলাদেশ ২০১৯ হলেন শিরিন আক্তার শীলা

SADI1705
ছবিঃ শেখ সাদি

মিস ইউনিভার্স’ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট জয় করেছেন ঠাকুরগাঁওয়ের মেয়ে শিরিন আক্তার শীলা। প্রথমবারের মত বাংলাদেশে অনুষ্ঠিত হলো ‘মিস ইউনিভার্স’ সুন্দরী প্রতিযোগিতা। সেরা দশ সুন্দরীর মধ্যে মিস ইউনিভার্স বাংলাদেশ হন শীলা।বুধবার (২৩ অক্টোবর) রাতে বসুন্ধরা কনভেনশনের নবরাত্রী হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে।

এ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন আলিশা ইসলাম এবং দ্বিতীয় রানারআপ (তৃতীয়) হয়েছেন জেসিয়া ইসলাম।বিজয়ীর মুকুট জয় করা শিরিন আক্তার শীলার মাথায় ৭৫০টি ডায়মন্ড খচিত প্রায় ২০ লাখ টাকা মূল্যের শৈল্পিক মুকুট (ক্রাউন) পরিয়ে দেন সাবেক মিস ইউনিভার্স (১৯৯৪) ও বলিউড তারকা সুস্মিতা সেন। যিনি এই আয়োজনের বিশেষ আকর্ষণ ও অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। এই আয়োজনে অংশ নিতেই বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাকায় আসেন তিনি।মুকুট জয় করার অনুভূতি জানিয়ে শিরিন আক্তার শিলা বলেন, ‘আজ থেকে আমিই বাংলাদেশ। আমার বাবা একজন সৈনিক (বিজিবি)। বাবার মতো আমিও দেশের জন্য কাজ করবো।’দক্ষিণ কোরিয়ায় আগামী ১৯ ডিসেম্বর বসবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮ তম আসর। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’- প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়ে শিলা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। আয়োজকদের পক্ষ থেকে এমনটাই জানানো হয়।

আরো দেখুন

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব