ঝালকাঠিতে নিজ মেয়েকে দিয়ে দেহব্যবসা, স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা

মেয়েটি এখনও শিশু। মাত্র ষষ্ঠ শ্রেণিতে উঠেছে। আর এই বয়সে নিজের মা ও সৎ বাবার হীন উদ্দেশ্যের শিকার হয়েছে সে। তাকে দিয়ে দেহব্যবসা করিয়েছে।

একজন বা দুইজন নয়, অনেক পুরুষের শয্যাসঙ্গী হতে বাধ্য করা হয়েছে তাকে। ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে অবুঝ শিশুটি। ঘটনাটি ঘটেছে ঝালকাঠির কাঠপট্টি এলাকায়।

মঙ্গলবার রাত ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করে ঝালকাঠি থানা হেফাজতে নিয়েছে পুলিশ। পরে ওই রাতেই শহরের কালীবাড়ি সড়ক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে শিশুটির মা সাহেরা আক্তার কাজল ও সৎ বাবা মো. আলমকে আটক করা হয়।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, শহরের কাঠপট্টির কলাবাগান এলাকায় মা ও সৎ বাবার সঙ্গে থাকতো শিশুটি। গত কয়েক মাস আগে শিশুটির মা ও সৎ বাবা তাকে একাধিক পুরুষের সঙ্গে শারিরীক সম্পর্ক করতে বাধ্য করে। এ অনৈতিক কাজের বিনিময়ে তারা অর্থ হাতিয়ে নেয়। আর এতে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

ভিকটিম শিশুটিকে আজ বুধবার ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে শিশুটির গর্ভে কার সন্তান তা এখনো জানা যায়নি।

এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, শিশুটির মা ও সৎ বাবাকে আটক করা হয়েছে। জড়িতদের খুঁজে বের করা হবে।

আরো দেখুন

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব