ইমামের কক্ষে ৩ শিশুর মৃত্যু অক্সিজেনের অভাবে: চিকিৎসক

চাঁদপুরের মসজিদে ইমামের কক্ষে তিন শিশুর মৃত্যু অক্সিজেনের অভাবে হতে পারে বলে চিকিৎসক জানিয়েছেন। লাশের ময়নাতদন্তকারী ও চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক সুজাউদ্দৌলা রুবেল সাংবাদিকদের জানান, ইমামের ওই কক্ষে ইউপিএসের ব্যাটারির কারণে বা অন্য কোনো কারণে অক্সিজেনের অভাব দেখা দেয়ায় শিশুদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির সাংবাদিকদের জানান, আমাদের প্রাথমিক ধারণা, ওই কক্ষে যে ব্যাটারি ছিল তা থেকে কোনো কারণে কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে যদি কার্বনডাই-অক্সাইড বা অন্য কোনো কেমিক্যাল উৎপাদন বেশি হয়ে যায়, সেক্ষেত্রে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হলে, অক্সিজেন নিতে না পারলে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে আমাদের প্রাথমিক ধারণা। সিআইডিও আমাদের প্রাথমিক ধারণা দিয়েছে।
উল্লেখ্য, শুক্রবার চাঁদপুরের মতলব উপজেলায় পূর্ব কলাদিয়া জামে মসজিদ ইমামের কক্ষে তিন শিশুর মৃত্যু হয়। মসজিদের ইমাম জামাল উদ্দিনের ছেলেসহ তিন শিশু ওই কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরে দরজা ভাঙলে তাদের লাশ মেলে।

আরো দেখুন

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব