২৪ ঘণ্টায় ১১৮৯ ডেঙ্গু রোগী ভর্তি

চলতি আগস্ট মাসের ২৯ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫০ হাজার ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১৭৯জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন সারাদেশে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে। রাজধানী ঢাকায় ৫২৪ জন এবং ঢাকার বাইরে ৬৬৫ জন ভর্তি হন।

পরিসংখ্যান অনুযায়ী, রাজধানী ঢাকার বাইরেই বেশিসংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে। বেসরকারি হিসাবে এই সংখ্যা কয়েকগুণ বেশি। অন্যদিকে, প্রতিদিনই আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে মারা যাচ্ছে ডেঙ্গু রোগী। আজও দুই জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মৃতের সংখ্যা দুইশ’র কাছাকাছি।

এর মধ্যে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর কাছে আজ পর্যন্ত ১৮০ জনের মৃত্যুর তথ্য এসেছে। ৮৮টি মৃত্যুর পর্যালোচনা করে ৫২ জনের মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত হয়েছে সংস্থাটি। বাকি মৃত্যুগুলোও পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে।

সরকারি হিসাবে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬৮ হাজার ছাড়িয়েছে। বেসরকারি হিসাবে আক্রান্ত কয়েকগুণ বেশি হবে। চলতি আগস্ট মাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৯৪৯ জন। এই সংখ্যা গত জুলাই মাসে ছিল ১৬ হাজার ২৫৩ জন। জুনে ছিল এক হাজার ৮৮৪ জন, মে মাসে ১৯৩ জন, এপ্রিলে ৫৮ জন, মার্চে ১৭ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন এবং জানুয়ারিতে ৩৮ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ৫ হাজার ৩০ জন, যার মধ্যে ঢাকায় ২ হাজার ৭৮৫ এবং ঢাকার বাইরে ২ হাজার ২৪৫ জন। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালগুলো থেকে ৬৩ হাজার ২০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মোট ৬৮ হাজার ৪১০ জন।

আরো দেখুন

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব