নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী মুক্তি কেন্দ্রের বিক্ষোভ মিছিল সমাবেশ

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ ২৪ আগষ্ট নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে নারী মুক্তি কেন্দ্র জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মাকর্সবাদী জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, নারী মুক্তি কেন্দ্র জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সদস্য শামীম আরা মিনা প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, আমাদের সমাজে নারীর জীবন প্রতিমুহুর্ত সংকটময়, বিপর্যকর আর লাঞ্ছনার। ধর্ষণ, গণধর্ষণ, এসিড নিক্ষেপ, বাল্য বিবাহ, যৌতুক, নারী ও শিশু পাচার, মৌলবাদ, ফতোয়া, সাম্প্রদায়িকতার বলি হচ্ছে নারীরা। বিজ্ঞাপন, নাটক, সিনেমা, ইন্টারনেটসহ সর্বত্র যে সাংস্কৃতিক আগ্রাসন সেই আগ্রাসনে আজ তরুণ-তরুণীরা মননশীলতা ধংস প্রায়। বক্তারা সেইসাথে কাশ্মীরে নারী-শিশুদের উপর নির্যাতন ও হত্যা বন্ধে ভার সরকারের প্রতি আহবান ও জাতিসংঘের পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র অতীত দিনের সকল গণতান্ত্রিক আন্দোলনের উত্তরাধিকারী ১৯৯৫ সালের ২৪ আগষ্ট দিনাজপুরে ইয়াসমিনকে ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে এক ঐতিহাসিক গণ অভ্যূত্থান ঘটেছিল। দিনাজপুরের এই গণঅভূত্থান ইতিহাসে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে চিহ্নিত।

আরো দেখুন

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব