আবারও বাড়লো স্বর্ণের দাম

দশ দিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে বেড়েছে এক হাজার একশ ৬৬ টাকা। এই সিদ্ধান্ত ১৯ আগস্ট সোমবার থেকে কার্যকর হবে। এর আগে চলতি মাসে দুইবার স্বর্ণের দাম বাড়ানো হয়।

আজ রোববার রাতে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) এ ঘোষণা দিয়েছে।
বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে
স্বর্ণের দাম বাড়তে থাকায় দেশীয় মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। তাই বাজুসের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ৫৬ হাজার ৮৬২ টাকা (প্রতি গ্রামের
দাম ৪ হাজার ৮৭৫ টাকা)। যা আগে ছিল ৫৫ হাজার ৬৯৫ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৫৪ হাজার ৫২৯ টাকা (প্রতি গ্রামের দাম ৪ হাজার ৬৭৫ টাকা)। যা আগে বিক্রি হতো ৫৩ হাজার ৩৬৩ টাকায়।
আর ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির দাম পড়বে ৪৯ হাজার ৫১৩ টাকা (প্রতি গ্রামের দাম ৪ হাজার ২৪৫ টাকা)। এর আগে এ মানের স্বর্ণের দাম পড়তো ৪৮ হাজার ৩৪৭ টাকা।
এছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২৯ হাজার ১৬০ টাকা। যা এর আগে ছিলো ২৭ হাজার ৯৯৩ টাকা।

আরো দেখুন

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব