বাক প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ, মামলা করে বিপদে পরিবার

মাদারীপুরে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করার পর ভুক্তভোগী পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে আসামিরা।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের চোকদার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

গতকাল শুক্রবার দুপুরে ধর্ষিতার বাবা তিনজনকে আসামি করে একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন তন্ময় চোকদার (২২), জিশান চোকদার (১৮) ও হাসান মোল্লা ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, গেল বৃহস্পতিবার দুপুরে বাক প্রতিবন্ধী ওই কিশোরী গোসল করার জন্য বের হন। পথিমধ্যে অভিযুক্ত তিন আসামি ভুক্তভোগীকে জোরপূর্বক তুলে নিয়ে গণধর্ষণ করেন।

এদিকে ফিরতে দেরি হওয়ায় মেয়েকে খুঁজতে বের হন ভুক্তভোগীর মা। একপর্যায়ে ঘটনাস্থলে পৌঁছান তিনি। মায়ের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যান। তবে হাতেনাতে ধরা পড়েন তন্ময়। তবে তিনিও ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য রাতে সালিশ বসে। এতে কোনও লাভ না হওয়ায় গতকাল শুক্রবার দুপুরে একটি মামলা করেন ধর্ষিতার বাবা। তবে মামলা দায়েরের পর থেকেই তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা।

তিনি সাংবাদিকদের বলেন, মামলা দায়ের করার পর থেকেই বখাটেরা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। তারা পুলিশকে টাকা দিয়ে মামলা শেষ করে আমাদের দেখে নিবে বলে শাসাচ্ছে। এদের জন্য বাড়ি থেকে বের হতে পারছি না। ভয় হয় রাতে যদি ওরা আমাদের বাড়িতে হামলা করে।

ওসি সওগাতুল আলম জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় তিনজনকে আসামি করে মামলা করেছে নির্যাতনের শিকার কিশোরীর বাবা। পুলিশ আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে।

আরো দেখুন

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব