দিনাজপুরে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, চিকিৎসাধীন আরও ৪৬

দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রবিউল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালটিতে আরও ৪৬ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে।

নিহত রবিউল ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার নুরুল ইসলামের ছেলে। গত ৩০শে জুলাই থেকে চিকিৎসাধীন ছিল সে। এর আগে ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয় রবিউল।

দিনাজপুরের এম. আবদুুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ আবু খয়রুল কবির জানান, হাসপাতালটিতে ১১৩ জন রোগী ভর্তি হয়েছিল। এর মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৬৭ জন।

আশঙ্কাজনক রবিউল ইসলামকে আবার ঢাকায় রেফার করা হয়েছিল।

কিন্তু তার আগেই মারা যায় সে। চিকিৎসাধীন ৪৬ রোগীর মধ্যে ৩৮ জন পুরুষ, ৮ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও বাড়ছে নতুন রোগীর সংখ্যা।

এদিকে, একজন রোগীর মৃত্যুর ঘটনায় করনীয় সম্পর্কে দুপুরে বিভাগীয় প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ আবু খয়রুল কবির। আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেয়া এবং বাড়তি রোগীর চাপ সামাল দেয়াসহ ওষধপত্র এবং পরীক্ষা-নিরীক্ষার উপকরণ সংগ্রহের বিষয়ে মতামত গ্রহণ করেছেন তিনি।

আরো দেখুন

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব