নাটোরে বাবার জানাজায় না গিয়ে ভাতিজিকে ধর্ষণের পর হত্যা করলো আপন চাচা

নাটোরের সিংড়া উপজেলায় রেশমি খাতুন (১৮) নামে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে আপন চাচা।

এ ঘটনায় জড়িত চাচা শাহাদত হোসেনকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। কলেজছাত্রী রেশমি খাতুন স্থানীয় বামিহাল অনার্স কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং দেওগাছা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।

রোববার (৪ আগস্ট) বেলা ২টার দিকে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের দেওগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পাকুরিয়া গ্রামে রেশমি খাতুনের দাদা মসলেম উদ্দিন মারা যান। রেশমির বাবা-মা দাদার জানাজায় যান। এ সময় রেশমি খাতুন বাড়ি একাই ছিল। এ সুযোগে চাচা শাহাদত হোসেন বাবার জানাজায় না গিয়ে ভাতিজি রেশমি খাতুনকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে। পরে এলাকাবাসী শাহাদত হোসেনকে আটক করে পুলিশ খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। সেই সঙ্গে শাহাদত হোসেনকে আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রেশমি খাতুনকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে তদন্ত করে ঘটনার রহস্য বের করা হবে।

আরো দেখুন

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব