৩৩ ঘণ্টার অপারেশনে আলাদা হলো রাবেয়া-রোকেয়া

জোড়া মাথা নিয়ে জন্মেছিল রাবেয়া ও রোকেয়া। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৩৩ ঘণ্টা ধরে অপারেশনের পর আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের আলাদা করা হয়।

গত বুধবার দিবাগত রাত ১টার দিকে বাচ্চা দুটির জোড়া লাগানো মাথা আলাদা করতে অপারেশন শুরু করেন সিএমএইচের চিকিৎসকরা। অপারেশনটি করতে ৩৩ ঘণ্টা সময় লাগে। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শিশু রাবেয়া ও রোকেয়া পাবনার চাটমোহর উপজেলার রফিকুল ইসলাম ও তাসলিমা বেগমের মেয়ে। বাচ্চা দুটির বয়স তিন বছর ১৫ দিন।

আইএসপি জানিয়েছে, ২০১৭ সাল থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে থেকে সব ধরনের সহায়তা পেয়ে আসছিল শিশু দুটি। এ ছাড়া হাংগেরি সরকারের মাধ্যমে ‘অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল’ নামের একটি সংগঠনও সক্রিয় সহায়তা করেছে।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক সামন্ত লাল সেন শিশু দুটির সুস্থতায় সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন।

এর আগে রাবেয়া ও রোকেয়ার দুই স্তরে ‘এন্ডোভাস্কুলার সার্জারি’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৪৮টি ছোট বড় অপারেশন হাংগেরিতে সম্পন্ন হয়।

অপারেশনের সবচেয়ে জটিল অংশটি ছিল ‘জমজ মস্তিষ্ক’ আলাদা করা। এই জটিল কাজটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সম্পন্ন হয়। অপারেশনে হাংগেরি বিশেষজ্ঞদের সঙ্গে সিএমএইচের নিউরো অ্যানেসথিওলোজিস্টদের তত্ত্বাবধায়নে নিউরো ও প্লাস্টিক সার্জনরাসহ ঢাকা মেডিকেল কলেজ, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, হার্ট ফাউন্ডেশন, নিউরো সায়েন্স ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ও শিশু হাসপাতালের শতাধিক সার্জন ও অ্যানেসথেসিওলোজিস্ট অংশগ্রহণ করেন।

এ ধরনের অস্ত্রোপচার সারা বিশ্বেই বিরল ঘটনা। উপমহাদেশে এটিই প্রথম। এই অপারেশনটি বাংলাদেশে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা আরো বৃদ্ধি পেল বলে জানিয়েছে সিএমএইচ কর্তৃপক্ষ।

ঢাকা সিএমএইচ কর্তৃপক্ষ আরো জানায়, এ ধরনের অপারেশন অত্যন্ত জটিল এবং সাফল্যের হার খুব বেশি নয়। অপারেশনের পর রাবেয়া ও রোকেয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে। কিন্তু এ সময় অপারেশন পরবর্তী ঝুঁকি এবং জটিলতা অত্যন্ত বেশি।

দেশবাসীর কাছে রাবেয়া ও রোকেয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছে তার পরিবার।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার