সন্তানদের প্রযুক্তি থেকে দূরে রাখলেন প্রযুক্তি গুরুরাই

নতুন প্রযুক্তি গ্রহণ আমাদের কাছে স্মার্টনেস হয়ে দাঁড়িয়েছে। এটা এক ধরনের বিলাসিতাও। কোনও প্রয়োজন ছাড়াই নতুন কোনও প্রযুক্তি আসার সঙ্গে সঙ্গে আমরা তা নিয়ে নেয়ার চেষ্টা করি। অন্যথায় মনে করি, আমাদের সন্তান কিংবা আমরা পিছিয়ে যাচ্ছি।
কিন্তু আপনি জেনে অবাক হবেন, যারা বিশ্বের প্রযুক্তিজগত নিয়ন্ত্রণ করছে তারাও সন্তানদের প্রযুক্তি থেকে দূরে রাখেন। সামর্থ্য কিংবা সুযোগ থাকার পরও বিশ্বের শীর্ষ এসব পরিবারের সন্তানদের কেন প্রযুক্তি থেকে দূরে রাখা হয়?
ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, কোনও প্রযুক্তি ব্যক্তিত্ব তার সন্তানকে এই ক্ষেত্র থেকে দূরে রাখার বিষয়টি প্রথম নজরে আসে ২০১১ সালে। তখন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস আইপ্যাডের সবশেষ ভার্সনটি তার সন্তানকে ব্যবহার করতে দেননি। অথচ ওই আইপ্যাড সন্তানকে কিনে দেয়ার জন্য বিশ্বের অনেক বাবা-মা পাগল হয়েছিলেন।

সন্তানকে আইপ্যাড না দেয়া প্রসঙ্গে স্টিভ জবস বলেন, ‘বাসায় সন্তানরা কী পরিমাণ প্রযুক্তি ব্যবহার করবে তা আমরা নির্ধারণ করে দিই’। শুধু জবসই নয়, একই কাজ করেছেন বিল গেটস-মার্ক জাকারবার্গও।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তার সন্তানদের জন্য প্রযুক্তি ব্যবহারের সময় বেঁধে দিয়েছেন। পড়ার টেবিলে নিষিদ্ধ করেছেন মোবাইল ফোন। এমনকি ১৪ বছর বয়সের আগে তারা মোবাইল ফোনের মালিক হতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন। আর ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ২০১৭ সালে তার নবজাতক অগাস্টের উদ্দেশ্যে যে চিঠি লিখেছিলেন সেখানে তিনি তাকে ‘ঘরের বাইরে গিয়ে খেলতে’ বলেছিলেন। অর্থাৎ তিনি পরোক্ষভাবে প্রযুক্তি ব্যবহারের জন্য সন্তানকে নিরুৎসাহিত করেছেন।
শুধু প্রযুক্তি জগতের নিয়ন্ত্রকরাই নন, বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ উদ্ভাবনী স্থান হিসেবে পরিচিত সিলিকন ভ্যালিতেও সন্তানদের প্রযুক্তি ব্যবহারে নিরুৎসাহিত করা হচ্ছে। কেউ কেউ তাদের সন্তানকে প্রযুক্তি থেকে একেবারেই বাইরে রাখছেন।
বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি থেকে সন্তানদের এভাবে দূরে সরিয়ে রাখার কারণ হলো তাদের সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করা। শিশুদের জন্য প্রযুক্তি আবশ্যিক নয়, সময় হলে এমনিতেই তারা এসবের সঙ্গে পরিচিত হবে।

আরো দেখুন

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায়

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর

ভাঙ্গায় ২ হাজার ১৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুরঃ ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফরিদপুরের ভাঙ্গায় ক্ষুদ্র ও

সানাইয়ের সুর আর বিষাদের গল্পে তানজিল মিসবাহ’র ‘কন্যা’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান : ভালোবাসার মানুষটির বিয়ে। চারপাশে বিয়ের আয়োজন, উৎসবের আমেজ, সানাইয়ের

মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে নতুন মূল

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে