ইন্টারনেট সেবাদাতা ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নিয়ম না মেনে ইন্টারনেট সেবা দেওয়ায় ১৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর বাইরে আরও চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। বিভিন্ন এলাকায় নামে-বেনামে অবৈধভাবে ইন্টারনেট সেবা বন্ধে বিটিআরসির পদক্ষেপের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়। লাইসেন্স না নিয়ে ইন্টারনেট সেবা দেওয়া, নির্ধারিত এলাকার বাইরে ইন্টারনেট সেবা দেওয়া, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে ব্যান্ডউইথ প্রদান ও লগ সার্ভার স্থাপন না করার কারণে এসব মামলা ও জরিমানা করা হয়। ১৬টি প্রতিষ্ঠানকে মোট ২০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে বিটিআরসি।

এর আগে গত ২০ মে বিটিআরসি একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়, বিভিন্ন ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান বা আইএসপি লাইসেন্সের শর্ত না মেনে বিভিন্ন অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে, বিভিন্ন লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়ার মাধ্যমে ব্যবসা পরিচালনা। অন্য প্রতিষ্ঠানের কাছে ফাইবার ভাড়া, ভাগাভাগি করা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া। কেবল টিভি অপারেটরদের মাধ্যমে আইএসপি ব্যবসা করা। গ্রাহকের বিলের কপি ও ফরম সংরক্ষণ না করা এবং নিয়মিত কর পরিশোধ না করা।

বিটিআরসির নির্দেশনায় নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়। নইলে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়। এরপরই আজ সোমবার সংস্থাটি জরিমানার খবর জানায়।

মামলা করা হয়েছে খুলনার শিববাড়ির জুবায়ের আইটি এক্সপার্টের মো. জুবায়ের ইসলাম, ঢাকার চকবাজারের আরিফুল ইসলাম, নারায়ণগঞ্জের রূপগঞ্জের মো. সেলিম ও কামাল হোসাইন এবং ঢাকার কামরাঙ্গীর চরের মো. আশরাফুজ্জামান, মো. শরিফ, মো. কবির, মো. তানভির, মো. সাব্বির, ডিস আফজাল, মো. সবুজ ও অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে।

জরিমানা করা হয়েছে রংপুর সদরের উইমস অনলাইন, মায়া সাইবার ওয়ার্ল্ড, স্টারগেট কমিউনিকেশন, ঢাকার আশুলিয়ার সাইবার নেট কমিউনিকেশন ও সার্কেল নেটওয়ার্ক, রাজধানীর পান্থপথের ঢাকা ফাইবার নেট, মহাখালীর জেএফ অপটিক্যাল সার্ভিস, লালবাগের জেএক্স অনলাইন, ওয়ারির নেট ক্যাফে, বাড্ডার ট্র্যায়াঙ্গল কমিউনিকেশন, উত্তরার মিডিয়া অ্যান্ড মাল্টিমিডিয়া, কাঁঠালবাগানের মেগাসিটি লিংক, মোহাম্মদপুরের এশিয়া নেট, লালবাগের জেএস নেটওয়ার্ক, কলাবাগানের স্পিড লিংক এবং কামরাঙ্গীর চরের রাফিন স্যাটেলাইটকে।

আরো দেখুন

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায়

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর

ভাঙ্গায় ২ হাজার ১৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুরঃ ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফরিদপুরের ভাঙ্গায় ক্ষুদ্র ও

সানাইয়ের সুর আর বিষাদের গল্পে তানজিল মিসবাহ’র ‘কন্যা’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান : ভালোবাসার মানুষটির বিয়ে। চারপাশে বিয়ের আয়োজন, উৎসবের আমেজ, সানাইয়ের

মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে নতুন মূল

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে