হুয়াওয়ের ফোনে ইনস্টল হবে না ফেসবুক অ্যাপস

হুয়াওয়ের ফোনে নতুন করে নিজেদের অ্যাপসের প্রি-ইনস্টলেশন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক। একইসঙ্গে এ ইনস্টলেশন ব্যবস্থার অনুমোদন দেবে না একই মালিকানাধীন আরও দুই সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামও।
ফেসবুক জানিয়েছে, ইতোমধ্যে হুয়াওয়ে ফোনগুলোতে যারা অ্যাপসের মাধ্যমে ফেসবুক ব্যবহার করছেন, তারা এটি পরবর্তীতেও ব্যবহার করতে পারবেন। এসব ব্যবহারকারীরা অ্যাপসটির আপডেটও দিতে পারবেন। তবে নতুন করে যারা এ ফোন ব্যবহার করতে যাচ্ছেন বা নতুন করে অ্যাপস ইনস্টল দিতে চাইবেন, তারা ফেসবুকের অ্যাপসটি ইনস্টল করার কোনো সুযোগ পাবেন না। একইসঙ্গে নতুন করে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের অ্যাপসও ইনস্টল করা যাবে না চীনা প্রযুক্তি জায়ান্টের এই ফোনে। কিন্তু কবে নাগাদ ফেসবুকের এ নিষেধাজ্ঞা আসছে, তা জানানো হয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, তথ্যপ্রযুক্তিতে গোয়েন্দা নজরদারির অভিযোগ এনে চীনের এ প্রযুক্তি কোম্পানিটির ওপর যুক্তরাষ্ট্রের চলমান চাপ প্রয়োগের সর্বশেষ পদক্ষেপ এটি। বলা হচ্ছে হুওয়ায়েকে আরও চাপে ফেলতে এবার মার্কিন সোস্যাল নেটওয়ার্ক কোম্পানি ফেসবুককে হাতিয়ার হিসেবে বেচে নিয়েছে ওয়াশিংটন। এর আগে হুয়াওয়ের ফোনে নিজেদের গুগগলের সুবিধা কেড়ে নেওয়ার কথা বলে চাপ সৃষ্টি করে দেশটি।

এদিকে, ফেসবুক অ্যাপস হুয়াওয়ের ফোনে ইনস্টল না হলে কোম্পানিটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে বলে ধারণা করছেন প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা বলছেন, স্মার্টফোন বিক্রেতারা সবসময়ই দেখেন ফোনে জনপ্রিয় অ্যাপস, যেমন ফেসবুক- ইনস্টল বা সাপোর্ট করে কি-না। এ বিষয়ের দিকে নজর ক্রেতা বা ব্যবহারকারীরও।

আরো দেখুন

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায়

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর

ভাঙ্গায় ২ হাজার ১৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুরঃ ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফরিদপুরের ভাঙ্গায় ক্ষুদ্র ও

সানাইয়ের সুর আর বিষাদের গল্পে তানজিল মিসবাহ’র ‘কন্যা’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান : ভালোবাসার মানুষটির বিয়ে। চারপাশে বিয়ের আয়োজন, উৎসবের আমেজ, সানাইয়ের

মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে নতুন মূল

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে