‘টেকনিশিয়ান’ অ্যাপ এর যাত্রা শুরু

জনবহুল ঢাকার আধুনিক নাগরিক সেবা দিতে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘টেকনিশিয়ান’ অ্যাপ। যার মাধ্যমে আপনি ঘরে বসেই যাবতীয় ইলেক্ট্রনিক্স পণ্যের মেরামত, ক্রয়-বিক্রয় সুবিধা ও হোম সার্ভিস গ্রহণ করতে পারবেন। এতে করে ব্যস্তময় জীবনে সময় লাঘব হবে।

শুধু তাই নয়, সময়ের পাশাপাশি ভোগান্তিও পোহাতে হবে না। এছাড়া বেকার যুবসমাজকে কারিগরী প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে ও কর্ম সংস্থান তৈরিতে সহায়ক ভূমিকার পালন করবে টেকনিশিয়ান টেকনোলজি।

টেকনিশিয়ান টেকনোলজির (টেকনিশিয়ান অ্যাপস) উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল বাহার (ডিরেক্টর এবং সিইও- অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেড এবং ম্যানেজিং ডিরেক্টর আলাদিন.কম)।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সোহাগ চন্দ্র দাস (লিড কর্পোরেট অ্যাফেয়্যারস-পাঠাও লিমিটেড), কাজি হোসেন রবিন (ফাউন্ডার ইউথ ইমপাওয়ারমেন্ট ফোরাম), চৌধুরী দৌলত মোহাম্মদ জাফি (পাবলিক ইস্পিকার এবং কর্পোরেট ট্রেইনার- অ্যাডভাইজার এবং ফিউচিরাইজারস বাংলাদেশ), মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ শান্ত ভুঁইয়া (ফাউন্ডার এবং সিইও, ফিউচিরাইজারস বাংলাদেশ), মোহাম্মদ সোবহান চৌধুরী (ফাউন্ডার – দ্যা স্পিকার্স কর্ণার), আলি আকবার আসা (ফাউন্ডার এবং সিইও, হাইওয়ে আইটি, ফাউন্ডার এবং প্রেসিডেন্ট, বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশান সামিট) প্রমুখ।

‘টেকনিশিয়ান’ টেকনোলজি হচ্ছে অ্যাপ ভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। যার মাধ্যমে অফিস, বাসা-বাড়িতে যাবতীয় ইলেক্ট্রনিক্স যন্ত্রাদীর মেরামত ও ক্রয় বিক্রয় সেবা প্রদান করা হবে।

অ্যাপের মাধ্যমে একজন গ্রাহক ঘরে বসে যাবতীয় ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি অতি দ্রুত সময়ে স্বল্প খরচে ও আমাদের সু-দক্ষ টেকনিশিয়ান দারা মেরামত ও ক্রয়-বিক্রয় সুবিধা ভোগ করতে হবে।

ফ্যাক্টরি, অফিস, কর্পোরেট অফিস সমূহে চুক্তি সাপেক্ষে দক্ষ টেকনিশিয়ার দ্বারা ২৪/৭ দিন সেবা প্রদান করা হবে। প্রতিষ্ঠানটির প্রদান উদ্দেশ্য হচ্ছে দেশে বেকারত্বের হার কমানো। দেশে বেকারত্বের হার কমিয়ে দেশকে স্বাভলম্বি করা এবং নাগরিকদেরকে সু-নিশ্চিত সেবা প্রদান করা।

Apps Link : https://play.google.com/store/apps/details?id=com.techniciantechnology.technician&fbclid=IwAR3M-q74AR5ohWRNgnB-yhU_gj2t6NlYyezX96JPUXGYNQVzqYZ7pTEr-Ns

আরো দেখুন

মিরসরাইয়ে লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন বিপুল সংখ্যক রোগী। ক্যাম্পে

লোহাগড়ায় স্বাস্থ্য উপকরণ, প্রণোদনা চেক ও গাছের চারা বিতরণ

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরী সংঘের

ভাঙ্গা কে টুঙ্গিপাড়া বানাইতে পারবেন না-শহিদুল ইসলাম বাবুল

মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধি: গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি স্থাপনায়

লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায়

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর