জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরী সংঘের কিশোরী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা এবং স্বাস্থ্য উপকরণ, প্রণোদনা চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয় ও ইরেসপো প্রকল্প বিআরডিবির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোল্যা এ,কে,এম কামরুল হাসান।
লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মাহমুদুল হাসান অলিক ও সুদেব কুমার এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নড়াইল জেলা বিআরডিবির উপপরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন, লোহাগড়া
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডল, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোজাফফর হোসেন প্রমুখ।
এছাড়াও লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বিএম ফারুক আহমেদ, সাবেক ব্যাংকার কাজী শওকত আলী, বিএম লিয়াকত হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থীকে প্রণোদনা চেক ও ৭৭ জন শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।