ডিজিটাল ইনোভেটরদের দেওয়া হবে বাংলাদেশ ডিজিটাল সোস্যোল ইনোভেশন সামিট সম্মাননা

স্বদেশ নিউজ২৪: আইটি ভিশন ২০১৬ সাল থেকে বাংলাদেশের জনশক্তিকে আইটিতে দক্ষ হিসেবে তৈরীতে সহায়ক ভূমিকা পালন করে আসছে। আইটি ভিশন বিডির কার্যক্রমের মধ্যে রয়েছে তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সেমিনার ও প্রশিক্ষণ প্রদান। এ পর্যন্ত আইটি ভিশন বিডির প্রশিক্ষণ ও  সেমিনার দ্বারা প্রায় ১০০০ জন তরুণ নিজ নিজ পেশায় সফলতা অর্জন করেছে। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইভেন্টের মাধ্যমে আইটি প্রশিক্ষণ প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথমবারের মত ‘বাংলাদেশ ডিজিটাল সোস্যোল ইনোভেশন সামিট’ আয়োজন করতে যাচ্ছে আইটি ভিশন  বিডি। তারই ধারাবাহিকতায় আইটি ভিশন ও হাইওয়ে আইটির আয়োজনে ১৬ নভেম্বর ২০১৮ শুক্রবার বিকাল ৪টায় সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন  আইটি ভিশন বিডির ব্যবস্থাপনা পরিচালক মিস আশা, স্পিকার নাশিদ আলি, আইটি ভিশন বিডির সিইও আলি অাকবর, চীফ ট্রেইনার মি. মেহেদি, টাইম বিডির সিইও মোস্তফা কামাল সোহেল প্রমুখ। প্রেস  কনফারেন্সে আইটি বিডির ব্যবস্থাপনা পরিচালক মিস আশা, সিউও আলি আকবর, স্পিকার নাশিদ আলি, ও চীফ ট্রেইনার এই ইভেন্ট এর বিভিন্ন বিষয় সম্পর্কে সাংবাদিকদের জানান।  আগামি ২৩ ডিসেম্বর আরো একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে।  বাংলাদেশ ডিজিটাল সোস্যোল ইনোভেশন সামিট ২০১৯ সম্ভাব্য তারিখ ১১ জানুয়ারী ২০১৯। জাতীয় নির্বাচন এর উপর ভিত্তি করে এই তারিখ পরিবর্তন হতে পারে বলে জানান আয়োজন আইটি ভিশন এর সিইও।

বিভিন্ন সেক্টর থেকে বাংলাদেশ ডিজিটাল সোস্যোল ইনোভেশন সামিট ২০১৯  এর সম্মাননা প্রদান করা হবে:-

* বেস্ট ডিজিটাল সোস্যোল বিজিনেস ইনোভেটর হিসাবে আতিকুল ইসলাম।

* বেস্ট ডিজিটাল সোস্যোল এডুকেশন ইনোভেটর আয়মান সাদিক।

* বেস্ট ডিজিটাল সোস্যোল ফাইন্ডেশন ইনোভেটর হিমেল রহমান।

* বেস্ট ডিজিটাল সোস্যোল মিডিয়া (ইউটিউব) ইনোভেটর তৌহিদ আফ্রিদি

* বেস্ট ডিজিটাল সোস্যোল বিজিনেস ইনোভেটর হোসাইন ইলিয়াসকে নির্বাচিত করা হয়েছে।

আরও কিছু ক্যাটাগরীতে মনোনয়ন আছে যা পরবর্তীতে জানানো হবে। বাংলাদেশ ডিজিটাল সোস্যোল ইনোভেশন সামিট ২০১৯ এর ইভেন্টে নোমিনেশন এর জন্য আপিল এর সুযোগ রয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন বিপুল সংখ্যক রোগী। ক্যাম্পে

লোহাগড়ায় স্বাস্থ্য উপকরণ, প্রণোদনা চেক ও গাছের চারা বিতরণ

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরী সংঘের

ভাঙ্গা কে টুঙ্গিপাড়া বানাইতে পারবেন না-শহিদুল ইসলাম বাবুল

মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধি: গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি স্থাপনায়

লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায়

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর