সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর হাইকোর্টে শুনানি গ্রহণ শুরু হয়েছে। সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই হয়। প্রথম দিনের শুনানিতে আলোচিত এই মামলায় রাষ্ট্রপক্ষ পেপারবুক উপস্থাপন করেন। ১৯ নভেম্বর এই মামলায় পেপারবুক অগ্রাধিকার ভিত্তিতে তৈরির নির্দেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এর আগে ১০ নভেম্বর সামিউল হত্যা মামলায় মৃত্যুদ-াদেশ অনুমোদন বিষয়ক নথি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পৌঁছায়।
সিলেটের কুমারগাঁওয়ে চুরির অপবাদে ১৪ বছরের রাজনকে পিটিয়ে হত্যার মামলায় ১৩ আসামির মধ্যে চারজনকে গত ৮ নভেম্বর মৃত্যুদ-াদেশ দেন সিলেটের মহানগর দায়রা জজ আদালত। এ ছাড়া একজন আসামির যাবজ্জীবন, তিনজনের সাত বছর করে এবং দুজনের এক বছর করে কারাদ-াদেশ দেওয়া হয়েছে। বাকি তিন আসামিকে খালাস দেন আদালত।
জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে