ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণ রক্ষা পেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ। সোমবার দুপুর দেড়টার দিকে শ্রীনগর উপজেলার মাশুরগাও ফেরিঘাট এলাকায় তাকে বহনকারী প্রাইভেট কারের সঙ্গে বিপরীত মুখী ডিএম (ঢাকা মেট্টো ব ১১-৪৪৪৮) পরিবহনের একটি বাসের মুখমুখি সংঘর্ষ হয়। এতে টেক্সির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে ছাত্রলীগ সভাপতি সোহাগের শরীরে কোন আঘাত লাগেনি বলে নিশ্চিত করেছেন শ্রীনগর থানার সেকেন্ড অফিসার এসআই আতিক। তিনি আরো জানান, সোহাগ ঢাকা থেকে বাগের হাট যচ্ছিলেন।
ছাত্রলীগ সভাপতির দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু, সাবেক সাধারণ সম্পাদক পনির, যুবলীগের সহ-সভাপতি মুরাদ, ছাত্রলীগ নেতা সাব্বির, জাকির সহ ছাত্র লীগের অন্যান্য নেতৃবন্দ।
জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে