সেই ভ্যানচালকের ভাগ্য বদল

51351_f33 অবশেষে ভাগ্য বদলে যাচ্ছে প্রধানমন্ত্রীকে গ্রাম ঘুরিয়ে দেখানো টুঙ্গিপাড়ার সেই ভ্যানচালক ইমাম শেখের। তাকে বিমানবাহিনীতে চাকরি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। গতকাল বেলা ১১টার দিকে যশোর বিমানবাহিনীর একটি প্রতিনিধি দল ইমাম শেখকে টুঙ্গিপাড়া থেকে নিয়ে যায়। গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় অবস্থানকালে পরিবারের সদস্যদের নিয়ে তিনি গ্রামবাসীদের অত্যন্ত কাছে চলে যান এবং ইমাম শেখের ভ্যানে চড়ে এলাকা ঘুরে দেখেন। এ সময় প্রধানমন্ত্রী ইমামের সঙ্গে কথা বলেন। পরে ইমাম শেখ গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীকে একটি চাকরির কথা বলার ইচ্ছা ছিল তার। কিন্তু বলতে পারেননি। ইমাম শেখের বাবা আবদুল লতিফ শেখ একজন কৃষক। মা শাহানূর বেগম গৃহিনী। ইমাম শেখরা ৫ ভাই-বোন। দারিদ্র্যতার কারণে বড় ভাই মো. সাদ্দাম শেখ ছোটবেলা থেকেই ভ্যান চালায়। তিন বোনের দু’জনের বিয়ে হয়ে গেছে। ছোট বোন নাদিরা ৫ম শ্রেণিতে পড়ে। অসচ্ছলতার কারণে ইমাম শেখ নিজেও লেখাপড়া করতে পারেনি। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে একপর্যায়ে নিজেও ভ্যান চালানো শুরু করে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মো. ইমাম শেখকে নিয়ে বিমানবাহিনীর কর্মকর্তারা টুঙ্গিপাড়া থেকে রওনা হন। এর প্রাক্কালে তারা টুঙ্গিপাড়ার পাটগাতী সরদারপাড়ায় ইমামদের বাড়িতে তার বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং কুশল বিনিময় করেন। এ সময় সেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা ও ইমামের মামা মো. আবদুল কাইয়ূম শেখসহ স্বজনরা উপস্থিত ছিলেন। মাহবুব আলী খান গণমাধ্যমকে বলেন, সরকার প্রধানকে সে ভ্যানে করিয়ে ঘুরিয়েছে। প্রধানমন্ত্রী এ জন্য বিমানবাহিনীতে তার চাকরির ব্যবস্থা করেছেন। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। জানা গেছে, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ইমাম শেখকে চাকরি দেয়া হবে।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে