রিয়ালের জয়ের দিন বার্সার হোঁচট

51363_realস্প্যানিশ লা-লিগায় রিয়াল মাদ্রিদের জয়ের দিন হোঁচট খেলো বার্সেলোনা। দিনের প্রথম ম্যাচে রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। কিন্তু দিনের অন্য ম্যাচে স্বাগতিক রিয়াল সোসিয়েদাদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজুবত করেছে রিয়াল। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। তাদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। এদিন বার্সেলোনার এক পয়েন্ট বাঁচিয়ে দেন লুইস সুয়ারেজ। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত তারা ১-০ গোলে পিছিয়ে ছিল। ৭৫ মিনিটে স্বাগতিক রিয়াল বেতিসকে এগিয়ে দেন আলেগরি মরেনো। কিন্তু ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে কাতালানদের সমতায় ফেরান উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। অবশ্য এর আগেই বার্সেলোনা একবার এগিয়ে যাওয়ার সুযোগ পায়। ৭৬ মিনিটে বেতিসের গোলমুখে শট নেন জর্ডি আলবা। গোলরক্ষক তখন মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন। বেতিসের ডিফেন্ডার আয়সা মান্দি দৌঁড়ে গিয়ে আলবার শট গোলবারের নিচ থেকে ক্লিয়ার করেন। রেফারি এটাকে গোল দিলেন না। কিন্তু পরে ভিডিও রিপ্লেতে দেখা যায় যে, বলতি গোললাইন অতিক্রম করার পর মান্দি বল ফেরান। কিন্তু বার্সেলোনার ন্যায্য এ গোলটি বাতিল হয়ে যায়।
দিনের অন্য ম্যাচে সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের ৩৮ মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর পাস থেকে সফরকারীদের এগিয়েদেন মাতেও কোভাসিস। ৫১ মিনিটে রিয়ালের ব্যবধান বাড়ান রোনালদো। তার এই বলের যোগান দেন কোভাসিস। আর ৮২ মিনিটে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন আলভারো মোরাতা। লুকাস ভাজকেসের ক্রস থেকে গোলটি করেন তিনি। এদিন রিয়ালের চেয়ে সোসিয়েদাদের খেলোয়াড়রা পায়ে বল রাখে বেশি সময়- ৫৭ শতাংশ। এছাড়া প্রতিপক্ষের গোল মুখে শট নেয়ায়ও এগিয়ে ছিল সোসিয়েদাদ। তাদের ৯ শটের বিপরীতে রিয়াল নেয় ৭ শট।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে