ইসলামী সলিডারিটি স্পোর্টস ফেডারেশন আয়োজিত প্রথম আন্তর্জাতিক আরচারির রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে বাংলাদেশকে স্বর্ণ এনে দিয়েছেন আর্চার হীরা মনি। ঢাকায় মাওলানা ভাসানী স্টেডিয়ামের এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম সোনা জেতালেন তিনি। মেয়েদের রিকার্ভ বোয়ের এককে হীরা ৬-৪ গেমে হারিয়েছেন আজারবাইজানের ইয়ালাসুল রামোজামোভাকে। দিনের পরের ইভেন্টে কম্পাউন্ড বোয়ে অবশ্য সোনালি হাসি হাসতে পারেননি বাংলাদেশের আরেক প্রতিযোগী বন্যা আক্তার। ইরাকের ফাতিমা আল মাসাদানির কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরেছেন সূক্ষ্ম ব্যবধানে। বন্যার স্কোর ছিল ১৩৩। সোনাজয়ী ফাতিমার ১৩৫। হীরার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক পদক জিতলেন আজই।
জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে