‘এমন অভিজ্ঞতা এবারই প্রথম’

51355_mahiচিত্রনায়িকা মাহিয়া মাহি ঘোষণা দিয়েছিলেন, জানুয়ারি মাসে কোনো ছবির শুটিংয়ে সময় দিতে পারবেন না। মাসটা পুরোপুরি পরিবারের সদস্যদের জন্যই রাখতে চেয়েছিলেন তিনি। আর জানুয়ারি শেষ হলেই শুরু করবেন নতুন মিশন। কিন্তু কাজপাগল মাহি তার ঘোষণায় আটকে থাকতে পারেননি। দু’দিন আগে পরিচালক এ কে সোহেলের বিশেষ অনুরোধে উত্তরায় ‘পবিত্র ভালোবাসা’ নামে একটি ছবিতে শুটিং করার মধ্য দিয়ে শুরু করে দিয়েছেন তার নতুন মিশন। এরপর চারটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আগামী মাস থেকে বেশ ব্যস্ততায় সময় কাটবে তার। মাহি মানবজমিনকে বলেন, আমি একটু আরামে এই মাসটি কাটাতে চেয়েছিলাম। তারপরও বেশকিছু সিনিয়র নির্মাতার সঙ্গে নতুন ছবির গল্প নিয়ে বসতে হয়েছে। বর্তমানে সিলেটে শুশুরবাড়িতে আছি। আজও(রোববার) ‘ময়না’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হলাম। ছবিটি পরিচালনা করবেন অনন্য মামুন। ভার্সেটাইল মিডিয়ার ছবি এটি। আর এ প্রযোজনার সঙ্গে এটাই আমার প্রথম কাজ হতে যাচ্ছে। খুব শিগগিরই এ ছবির কাজ শুরু করব। মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ ছবিরও কাজ ১লা ফেব্রুয়ারি থেকে শুরু করবেন মাহি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন সাইমন। দীর্ঘদিন পর তারা একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। এ ছবির শুটিং ও অনান্য বিষয় নিয়ে জানতে চাইলে মাহি বলেন, ১লা ফেব্রুয়ারি থেকে মানিকগঞ্জের হরিরামপুরে এ ছবির কাজ টানা কয়েকদিন করার পরিকল্পনা আছে। ছবির কাহিনী লিখেছেন সুদীপ্ত সাইদ খান এবং চিত্রনাট্য করেছেন আসাদ খান। ‘পোড়ামন’ ছবিতে সাইমনের সঙ্গে কাজ করার পর সেটি দর্শকরা বেশ পছন্দ করেছিল। এখনও অনেকে এ ছবির কথা রাস্তা-ঘাটে বলে আমাকে। আমার বিশ্বাস, নতুন ছবিটিও দর্শক পছন্দ করবেন। পরিচালক এ কে সোহেলের ‘পবিত্র ভালোবাসা’ ছবিতে মুসলিম পরিবারের একটি মেয়ের চরিত্রে দেখা যাবে মাহিকে। এখানে তার পোশাকে ও চরিত্রে ভিন্ন রূপ থাকছে। মাহি বলেন, এ ছবিতে আমার বিপরীতে রোকন নামে একজন নবাগত কাজ করছেন। এখানে তাকে হিন্দু পরিবারের ছেলে ও আমাকে মুসলিম পরিবারের মেয়ের চরিত্রে দর্শক দেখতে পাবেন। ছবিতে মৌসুমী আপাও কাজ করছেন। এদিকে চ্যানেল আইয়ের রিয়্যালিটি শো খুদে গানরাজ-এর এবারের প্রতিযোগীদের নিয়ে শুরু হয়ে গেছে স্টুডিও অংশের কাজ। আর সেখানে এবার মূল দুই বিচারক ফেরদৌস আরা ও এস আই টুটুলের সঙ্গে একটি পর্বে অতিথি বিচারক হিসেবে কাজ করেছেন মাহি। এ অনুষ্ঠানটি নিয়ে তিনি বলেন, এমন অভিজ্ঞতা এবারই প্রথম। গত বুধবার সন্ধ্যায় চ্যানেল আই কার্যালয়ে গিয়েছিলাম। বাচ্চাদের নিয়ে গানের প্রতিযোগিতার বিচারক হতে পেরে দারুণ খুশি আমি। অতিথি বিচারক হিসেবে কাজ করেছি। এত বড় আয়োজনে এর আগে আমার কখনো গান শোনার সুযোগ হয়নি। আমার পর্বটি খুব শিগগিরই প্রচার হবে। দর্শক উপভোগ করলেই আমি খুশি। এসব কাজের বাইরে মাহি এরই মধ্যে দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ছবির কাজ শেষ করেছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। ছবিটি খুব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়া বাপ্পির সঙ্গে শাহনেওয়াজ শানুর ‘পলকে পলকে তোমাকে চাই’, বদিউল আলম খোকনের ‘হারজিৎ’ ছবিতে সজলের বিপরীতে এবং শামীমুল ইসলাম শামীমের ‘গোলাপতলীর কাজল’ ছবিতে সাইমনের বিপরীতে কাজ করছেন। এ ছবিগুলোর কাজ এখনও অনেকটা বাকি বলে জানিয়েছেন মাহি। তিনি আরো জানালেন নতুন ছবিগুলোর মাঝে এ ছবিগুলোতে সময় দিয়ে বাকি কাজ শেষ করতে চান। তবে তার অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ও ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবি দুটি খুব শিগগিরই মুক্তি পাবে বলে জানিয়েছেন মাহি। এ অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ‘নক্ষত্রের রাত’ নামে একটি ছবিতেও সামনে কাজ করবেন। ইমপ্রেস টেলিফিল্ম এ ছবিটি প্রযোজনা করবে। ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘অগ্নি’, ‘দেশা: দ্য লিডার’, ‘রোমিও ভার্সেস জুলিয়েট’সহ বেশকিছু জনপ্রিয় ছবিতে ভিন্ন সব চরিত্রে অভিনয় করে বেশ অল্প সময়ে আলোচনায় চলে আসেন মাহি। তিনি বলেন, অনেক ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু বুঝেশুনে এ বছরে কাজ করতে চাই। আমার দর্শকদের কখনও হতাশ করতে চাই না। সত্যি বলতে দর্শকদের জন্যই তো আমি আজকের মাহি।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে