গাজীপুরের কালীগঞ্জের রাথুরা এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গোলাম মাওলা জানান, সোমবার ভোর ৫টার দিকে গাজীপুর-নারায়ণগঞ্জ সড়কের রাথুরা এলাকায় ড্রামভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় পেছন থেকে আসা আরেকটি ট্রাক ওই ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সামনের ট্রাকের চালক মারা যান। আনুমানিক ৫০ বছর বয়সী ওই চালকের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি
জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে