রাজধানীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

51357_ognidogdhoরাজধানীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধরাজধানীর শাহজাদপুরে একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। রোববার রাত ১১টার দিকে খিলবাড়ি টেক স্কুল রোড এলাকার চারতলা একটি ভবনের দোতলার ওই ফ্ল্যাটে আগুন লাগে। আগুনে দগ্ধ গৃহকর্তা শহীদুল ইসলাম (৬৫), তার স্ত্রী নাদিরা বেগম (৫৫), তাদের দুই ছেলে জিহাদ (৩২) ও মোরশেদকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, নাদিরার শরীরের প্রায় ৮৫ শতাংশ এবং জিহাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, মশার কয়েল থেকে ওই বাসায় আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে