পলাশবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

 

Sabu Photo-Sআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ “শিক্ষার আলো জ্বালবো-জিডিটাল বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে গতকাল রোববার গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজেন জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭ পালিত হয়েছে। শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে এক বিশাল র‌্যালী সদরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তোফাজ্জল হোসেন-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, মুক্তিযোদ্ধা কমান্ড আব্দুর রহমান সরকার, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) একেএম হারুন-অর-রশিদ, প্রধান শিক্ষক সাহেদার রহমান, কার্তিক চন্দ্র সাহা ও সহকারি শিক্ষক সিসাম প্রমুখ। এসময় উপজেলা সহকারী শিক্ষা অফিসারগণসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন চৌধুরী। র‌্যালীতে উপজেলার সদর ইউনিয়নের ২৪টি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে