জিয়া, খালেদা ও তারেক বাংলাদেশে কুলাঙ্গার হিসেবে জন্ম নিয়েছিল- ড. গওহর রিজভী

kobita-porishod_swadeshnews২৬ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় শাহাবাগস্থ জাতীয় যাদুঘর, সুফিয়া কামাল মিলনায়তন (নিচ তলা ঢাকা) বঙ্গবন্ধু কবিতা পরিষদ উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু কবিতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি আবুল বাসার সেরনিয়াবাদ সভাপতিত্বে “মৃত্যুঞ্জয়ী মুজিব” শীর্ষক আলোচনা, জাতীয় সংগীত, ১ মিনিট নীরবতা পালন, জাতির পিতা বঙ্গবন্ধকে উৎসর্গীত গান, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী তার বক্তব্যে বলেন, হত্যাকরীরা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারেনি, জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক শক্তিশালী, বাংলাদেশে তিন কুলাঙ্গারের জন্ম হয়েছিল, জিয়াউর রহমান, তার পুত্র তারেক রহমান ও বেগম খালেদা জিয়া। আর মীরজাফর ছিলেন খন্দকার মোসতাক, এমনও সময় আসবে বাংলার কোন মা তার সন্তানের নাম বঙ্গবন্ধুর খুনি- ফারুক, রশিদ, মোসতাক, ডালিমসহ যারা বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল তাদের নাম অনুসারে আর কোন মা তার সন্তানের নাম রাখবে না। বিএনপির জন্ম হত্যা, খুন ষড়যন্ত্রে মধ্য দিয়ে। ২/১ বছর পর বাংলাদেশে বিএনপির নামে বিএনপির কোন অস্তিত্ব থাকবেনা। ১৫ আগস্ট যারা জন্মদিন পালন করে তারা পাকিস্তানের চর ও দালাল। সারা পৃথিবী এখন জননেত্রী শেখ হাসিনার জয়ে জয় জয়কার। সারা পৃথিবীর মানুষ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। তা দেখে তারেক ও খালেদা জিয়া পাগল হয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আমাকে কোলে করে অনেকবার আদর করেছেন। আমি তাঁর অবয়ব এবং তাঁর স্মৃতির কথা বলতে গিয়ে আবেগ বারণ করতে পারি না। আবেগ আপ্লুত কন্ঠে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ১/১১ সময় যখন জেলে ছিলেন তখন আমি আমেরিকা থেকে বার বার ছুটে এসেছি এবং তাঁর খোজ খবর নিয়েছি। তিনি মৃত্যুকে ভয় না করে বার বার আমাকে বলেছেন আমি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে না পারলে আমার পিতার কাছে আমি কি জবাব দিব? তাই তিনি সেই কাজটি দিনরাত পরিশ্রম করে করে যাচ্ছেন। তাঁকে সকলে মিলে সহযোগিতার হাত বাড়াতে হবে। আগামী প্রজন্ম হবে অহিংস ও দেশপ্রেমিক। তারাই গড়বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। এদেশে আর কোন ক্ষুধা, দারিদ্রযুক্ত মানুষ থাকবে না। তাই সংস্কৃতি কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. ফজলুল হক, এডভোকেট মোঃ মাহাবুব আলী এমপি, কবি আসলাম সানি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সংগঠনের সাধারণ সম্পাদক কবি কনিকা হক, মুহা. রোকন উদ্দিন পাঠান, প্রচার প্রকাশনা সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী মুকিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক, আজিজুল হক চৌধুরী, মাহাবুব মতিন, শাহান ইয়াসমিন, সাহানা পারভিন, সাহারা খাতুন প্রমুখ।

আরো দেখুন

নড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী(বরগুনা)প্রতিনিধি :বরগুনার আমতলী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ রবিবার দুপুর ১২ টায় আমতলী প্রেসক্লাবের সদস্যদের সাথে

যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা : ৬ নম্বর যোগীপোল ইউনিয়নের ঐতিহ্যবাহী যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে