মৌলভীবাজারে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

Mouluvi_bazar_655159306মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নে বাড়ির রাস্তা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৯টার  দিকে আমতৈল ইউনিয়নে ছনকাপন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- আবাছ মিয়া (৩০), সেলিনা বেগম (২৯), নুরুউদ্দিন মিয়া (৩৫), শুকুর বিবি (৩৯), জেসমিন (২৮), সারমিন (২৬), মিলু বেগম (২৭), লুতফা বেগম (৩২), হোছনা (২২), আব্দুল আওয়াল (২৩), আব্দুর নুর (৪৫), রোশন মিয়া (৩৯), দুলাল মিয়া (২৫), রাজিয়া বেগম (১৬), দুলন মিয়া (৪৮), রুয়েল মিয়া (৪০), বাবুল হোসেন (৪৮), আজমল মিয়া (৫৫), ছনর মিয়া (৬৫) ও শেলী আক্তার (২৭)। আহতদের মৌলভীবাজার সদর 
হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছনকাপন এলাকার আব্দুল হকের বাড়ির রাস্তা একই এলাকার খয়রুদ্দিন ও আলী হোসেনের লোকজন দখল করতে আসেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আমতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুজিত চন্দ্র দাস বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

আরো দেখুন

নড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী(বরগুনা)প্রতিনিধি :বরগুনার আমতলী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ রবিবার দুপুর ১২ টায় আমতলী প্রেসক্লাবের সদস্যদের সাথে

যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা : ৬ নম্বর যোগীপোল ইউনিয়নের ঐতিহ্যবাহী যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে