তসলিমা নাসরীন অসুস্থ, ক্যান্সারের আশঙ্কা

Taslima-Nasrin অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের শরণাপন্ন হয়েছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরীন।
ক্যান্সারের আশঙ্কা করছেন বলে নিজেই এক টুইটে জানিয়েছেন তিনি। শনিবার নিউ ইয়র্কে ঘনিষ্ঠজনদের কাছেও একই কথা বলেন তিনি।
টুইটে তসলিমা জানান, কয়েক দিন ধরে একটু একটু কাঁশি হওয়ায় গত ৬ মে নিউ ইয়র্কের একটি হাসপাতালে যান তিনি। সেখানে তার ফুসফুস পরীক্ষার পর চিকিৎসকরা স্তন পরীক্ষা করেন।
তার স্তনে টিউমার ধরা পড়েছে, যা প্রায় এক ইঞ্চি পর্যন্ত বিস্তৃত হয়েছে। এরপরই লেখিকার ‘বায়োপসি’ করা হয়। সোমবার ‘বায়োপসি’র রিপোর্ট দেয়ার কথা।
ওই রিপোর্টের ভিত্তিতে তার চিকিৎসা শুরু হবে জানিয়ে তসলিমা বলেছেন, বিষয়টি নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন তিনি।
ক্যান্সারে মায়ের মৃত্যু এবং বর্তমানে এক ভাই নিউ ইয়র্কে ক্যান্সারের চিকিৎসা নেয়ায় নিজের ক্ষেত্রেও একই সমস্যার আশঙ্কা তার।
ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ১৯৮৬ সালে এমবিবিএস পাস করেন তসলিমা নাসরীন। চিকিৎসা সেবার পাশাপাশি লেখালেখি করতেন। লজ্জা উপন্যাস প্রকাশের পর মৌলবাদীদের হুমকি ও ব্যাপক হৈ চৈয়ের মধ্যে ১৯৯৪ সালে দেশত্যাগে বাধ্য হন তিনি। এরপর বিভিন্ন দেশে আশ্রয় নেয়া এই লেখিকা বর্তমানে ভারতে অবস্থান করছেন।
সপ্তাহখানেক আগে নয়াদিল্লি থেকে নিউ ইয়র্কে আসেন তিনি। বিডিনিউজ

আরো দেখুন

নড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী(বরগুনা)প্রতিনিধি :বরগুনার আমতলী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ রবিবার দুপুর ১২ টায় আমতলী প্রেসক্লাবের সদস্যদের সাথে

যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা : ৬ নম্বর যোগীপোল ইউনিয়নের ঐতিহ্যবাহী যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে