নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান:
ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee Man’ আবারও নতুন করে যাত্রা শুরু করেছে। রাজধানীর ওয়ারীতে নতুন শাখা চালুর মধ্য দিয়ে ফিরে এসেছে প্রতিষ্ঠানটি, যা একসময় খিলগাঁও, বেইলি রোড ও ওয়ারী এলাকায় গ্রাহকদের কাছে বেশ পরিচিত ছিল।
একসময় তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষের আড্ডা, কফি ও খাবারের পছন্দের জায়গা হিসেবে পরিচিত ছিল Popeyes The Coffee Man। খিলগাঁওয়ে এর জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি বেইলি রোড ও ওয়ারীতেও ছিল প্রতিষ্ঠানটির শাখা।
দীর্ঘ বিরতির পর আবারও ওয়ারীতে নতুনভাবে কার্যক্রম শুরু করেছে Popeyes The Coffee Man। নতুন এই শাখাকে ঘিরে পুরোনো গ্রাহকদের মধ্যে ফিরে পাওয়ার আনন্দের পাশাপাশি নতুন গ্রাহকদের কাছেও প্রতিষ্ঠানটির পরিচিতি বাড়বে বলে আশা করা হচ্ছে।
ওয়ারী শাখার ঠিকানা ও যোগাযোগ
– ঠিকানা: ৪৪ র্যাংকিন স্ট্রিট, ওয়ারী, ঢাকা
– ডায়াবেটিক হাসপাতালের যাওয়ার রাস্তার কাছে
– মোবাইল: 01717 559 984
– ফেসবুক: Popeyes The Coffee Man- Wari
– ইমেইল: popeyescfbd@gmail.com
গ্রাহকদের সুবিধার্থে ফুডপান্ডা, পাঠাও ও ফুডির মাধ্যমে হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে।
পুরোনো দিনের জনপ্রিয়তার স্মৃতি নিয়ে নতুন করে পথচলা শুরু করেছে Popeyes The Coffee Man। ওয়ারীর নতুন ঠিকানায় প্রতিষ্ঠানটির এই প্রত্যাবর্তন কফিপ্রেমী ও পুরোনো গ্রাহকদের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর।