হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা আন্দোলনের নামে নিরীহ আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। তার শাসনামলে শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বড় বড় উন্নয়ন প্রকল্পের নামে লুট করা অর্থ দিয়ে তার দলের নেতাকর্মীরা দিল্লি ও আমেরিকায় বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি ও গণতন্ত্রের পক্ষে কাজ করছেন। তিনি দেশকে সঠিক পথে পরিচালিত করছেন, যা ফ্যাসিবাদীরা মেনে নিতে পারছে না।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৫টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সরকারি লৌহজং কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, চার-পাঁচ দিন আগে নড়াইলে বিএনপি নেতা সোহেল রানা এবং শাহিনুর রহমানকে হত্যা করা হয়েছে। আপনাদের পদ্মা নদীর পাড়ে এই ভাঙ্গাতে কৃষক দল নেতা রাজু মোল্লাকে হত্যা করেছে। কারণ শেখ হাসিনা হত্যা, রক্ত, লাশ এগুলো ছাড়া যেন রাজনীতি করতে পারে না, কথাই বলতে পারে না। পালিয়ে যাওয়ার পরেও বাংলাদেশকে রক্তাক্ত বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে, কিন্তু তারেক রহমানের যোগ্য নেতৃত্বে সেটি আর করতে পারছে না। এত যে অরাজকতা, এত যে আগুন লাগাচ্ছে, তারেক রহমান কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরেও গুলি করার নির্দেশ দেননি। কারণ সভ্য মানুষ দেশের ক্ষমতায় থাকলে তারা অস্ত্রের ভাষায়, খুনের ভাষায় কথা বলে না।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য মো. রাসেদের সভাপতিত্বে ও তানভীর আহমেদ অভির সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর সরাফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক, বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, শেখ মো. আব্দুল্লাহ, সংরক্ষিত মহিলা আসনের এমপি সমতাজ আলো, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক।

আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, সাবেক সদস্য বাদল হোসেন হাওলাদার, জেলা যুবদলের সভাপতি মো. সোহেল আহমেদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি রুহুল কবির রিজভী মুন্সীগঞ্জ

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে