১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা এবং কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ খোরাসানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তার দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

এদিকে, এই বরেণ্য ধর্মীয় নেতার মৃত্যুতে শোক জানিয়ে ইরাকের ঐতিহ্যবাহী নাজাফ সেমিনারি আজ ও আগামীকাল—এই দুই দিন সব ধরনের ক্লাস স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। এক শোকবার্তায় নাজাফ সেমিনারি জানায়, মহান এই ধর্মীয় ব্যক্তিত্বের প্রয়াণে শোক প্রকাশ করে আজ ও আগামীকাল ‘মুসাফিরের নামাজ’ বিষয়ক পাঠদান স্থগিত ঘোষণা করা হলো। বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।

প্রয়াত এই ধর্মীয় নেতা ১৯২১ সালে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। সেখানেই তার প্রাথমিক ধর্মীয় শিক্ষার সূচনা হয়। পরবর্তীতে তিনি ইরাকে পাড়ি জমান এবং নাজাফ সেমিনারিতে উচ্চতর শিক্ষা লাভ করেন। সেখানে তিনি প্রয়াত গ্র্যান্ড আয়াতুল্লাহ আবুল কাসিম আল-খোয়ির অন্যতম প্রধান শিষ্য হিসেবে পরিচিতি লাভ করেন। ‘ইজতিহাদ’ স্তরে পৌঁছানোর পর তিনি মাশহাদে ফিরে আসেন এবং পরবর্তীতে কোম শহরে স্থায়ী হন। জীবনের দীর্ঘ সময় তিনি কোম সেমিনারিতে ইসলামি ফিকাহ (আইনশাস্ত্র) ও উসুলুল ফিকাহ (আইনশাস্ত্রের মূলনীতি) বিষয়ে অধ্যাপনা করেছেন।

আরো দেখুন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা

ফুলতলার উপজেলার গিলাতলার কৃতি সন্তান ও দৈনিক মানবজমিন প্রতিনিধি গাজী মাকুল উদ্দীনকে ঐতিহ্যবাহী গিলাতলা যুব ক্রীড়া চক্রের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, খুলনা : খুলনার ফুলতলায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের

১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা এবং কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড.

আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত