বিসিবি সভাপতি হিসেবে মাশরাফিকে দেখতে চান তার বাবা

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দেখতে চান তার বাবা।

মাশরাফির বাবা গোলাম মুর্তজা মিরপুরে সাংবাদিকদের বলেন, ‘আমরা তো চাই যে সে যেটা ভালো জানে, যেটা ভালো বোঝে সেটা নিয়ে কাজ করুক। বিসিবিতে কাজ করলে সে অনেক ভালো করতে পারবে, এটা আমি জোরালোভাবে বলতে পারি। ক্রিকেট নিয়ে কাজ করলে সে অনেক ভালো করতে পারবে- এটা তো আপনারাও বোঝেন।’

আপনি কি চান মাশরাফি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হোক? এমন প্রশ্নের জবাবে গোলাম মুর্তজা বলেন, ‘আমি তো অবশ্যই চাইব। বিসিবিতে আসলে সে ক্রিকেট নিয়ে অনেক ভালো কাজ করতে পারবে। সে এতকিছু জানে, এতকিছু বোঝে যে সেটার বহিঃপ্রকাশ ঘটছে।’

এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, মাশরাফিকে মোস্ট ওয়েলকাম। আপনি কী বলেন? জবাবে গোলাম মুর্তজা বলেন, ‘এটা উনাদের ব্যাপার। এ নিয়ে আমার বলার কিছু নেই। তবে আমি এতটুকু বলি, ১৮-১৯ বছর সে ক্রিকেট খেলছে। ক্রিকেটের অনেক কিছু সে জানে। ক্রিকেটে সে যদি আসে, আমার শতভাগ বিশ্বাস সে অনেক ভালো করতে পারবে।’

আরো দেখুন

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব