পিসিবি’র প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হলেন সাবেক পাকিস্তান তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি। শনিবার তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

তিন সদস্যের নির্বাচক প্যানেলে আফ্রিদির সঙ্গে থাকছেন দুই সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক ও রাও ইফতিখার আনজুম।

মাঠে সাহসী ক্রিকেট খেলা আফ্রিদিকে আরও একবার সাহসিকতার পরিচয় দিতেই প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিসিবির প্রধান নাজাম শেঠি।

আফ্রিদিকে প্রধান নির্বাচক করার ব্যাখ্যায় নাজাম শেঠি বলেছেন, আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার, পুরো ক্যারিয়ারে সাহসী ক্রিকেট খেলেছে। তার ২০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে, সব সংস্করণে সফলতার সঙ্গে খেলেছে। সবচেয়ে বড় কথা, সেসব সময় তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের সমর্থন করেছে। তাই আমরা সবাই মনে করেছি, আধুনিক ক্রিকেটের চাহিদা পূরণ করতে আফ্রিদির চেয়ে এই দায়িত্ব পালনের ভালো কেউ নেই।

আরো দেখুন

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব