ডেনমার্কের কাছে ধরাশয়ী বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

উয়েফা নেশন্স লিগে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ডেনমার্ক। ম্যাচের প্রথমার্ধে মাত্র ছয় মিনিটের মধ্যে ফ্রান্স হজম করে দুই গোল।

কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে রোববার রাতে দুই দলই লড়েছে সমানে সমান। ম্যাচের ৩৩তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে এগিয়ে যায় স্বাগতিকরা। বাঁ দিক থেকে মিকেল ডামসগার্ডের পাসে ডি-বক্সে ছুটে গিয়ে স্লাইডে বল জালে পাঠান কাসপের ডলবার্গ। পরে ৩৯ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান আন্দ্রেস স্কভ ওলসেন।

আরও পড়ুন… আফিফ-মিরাজে কানের গোড়া দিয়ে জয় টাইগারদের
ম্যাচের দুই অর্ধেই দারুণ কিছু সুযোগ পাওয়া এমবাপে, গ্রিজম্যানরা হতাশ করলে সহজ হয় ডেনমার্কের জয়।

আসরে ডেনমার্কের বিপক্ষে দুবারের দেখায়ই হারল ফ্রান্স। গত জুনে ঘরের মাঠে ২-১ গোলের হারে শুরু হয়েছিল তাদের অভিযান। দুই মাস পর আবারও দেখা হবে দুই দলের, কাতার বিশ্বকাপে।

তবে এই হারে বাদ পড়েনি ফ্রান্স। অন্য ম্যাচে ফল পাওয়ায় নেশন্স লিগের প্রথম স্তরে টিকে গেছে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে অস্ট্রিয়াকে ৩-১ গোলে হারিয়ে এই গ্রুপ থেকে চার দলের ফাইনালে খেলবে ক্রোয়েশিয়া। দ্বিতীয় স্তরে নেমে গেছে অস্ট্রিয়া।

আরো দেখুন

নড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী(বরগুনা)প্রতিনিধি :বরগুনার আমতলী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ রবিবার দুপুর ১২ টায় আমতলী প্রেসক্লাবের সদস্যদের সাথে

যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা : ৬ নম্বর যোগীপোল ইউনিয়নের ঐতিহ্যবাহী যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে