ইউটিউবে ভিডিও ছোট করতে নতুন টুল

ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউব ‘শর্টস’ নামের একটি ক্রিয়েটর টুল এনেছে। এটি ব্যবহার করে বড় দৈর্ঘ্যের ভিডিও কেটে এডিট করে এক মিনিটের মধ্যে কনভার্ট করতে পারবেন ইউটিউবাররা।

টিকটকের সঙ্গে পাল্লা দিতে এই নতুন টুল এনেছে ইউটিউব। ইউটিউব জানিয়েছে, নতুন আপডেটে ইউটিউবাররা টাইমলাইন এডিটর ও শর্ট ক্যামেরা ফিচার পাবেন।

ইউটউিব অ্যাপের একেবারে নিচে প্লাস বাটনে ক্লিক করলে ‘ক্রিয়েট এ শর্ট’ অপশন পাওয়া যাবে। এতে ক্লিক করলেই চালু হবে শর্টস ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ছোট ছোট ভিডিও শুট করে ফোনের গ্যালারিতে রেখে সেখান থেকেই ইউটিউবে আপলোড করা যাবে। তবে ভিডিওগুলোর দৈর্ঘ্য অবশ্যই ৬০ সেকেন্ডের কম হতে হবে। তারা আরো জানিয়েছে, ভিডিওর আসল নির্মাতারাই শুধু লম্বা দৈর্ঘ্যের ভিডিও ইমপোর্ট করে শর্ট ভিডিওতে কনভার্ট করতে পারবেন। এ ছাড়া অরিজিনাল ভিডিওর লিংক শর্ট ভিডিওর নিচে জুড়ে দেওয়া হবে বলে পুরো ভিডিও দেখার সুযোগ পাবে ব্যবহারকারীরা। গত শুক্রবার থেকে নতুন  টুলটির আপডেট আইওএস ও অ্যানড্রয়েড ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে শুরু করেছে।

সূত্র : টেকক্রাঞ্চ

আরো দেখুন

সুলতানা আহমেদের নেতৃত্বে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল, সক্রিয় ভূমিকা সাহিল সাগরের

**ধামরাই প্রতিনিধি:** বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাকুল, স্বদেশ নিউজ২৪.কম: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ১০ নভেম্বর,

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া আর