ইলন মাস্কের অনুসারী ১০ কোটি ছাড়িয়েছে

ইলন মাস্কের ১৩ বছরের পুরনো অ্যাকাউন্টটির অনুসারী এখন ১০ কোটি দুই লাখ। রবিবার থেকে সোমবার পর্যন্ত তাঁর অ্যাকাউন্টটিতে দেড় লাখ অনুসারী যুক্ত হয়। ইলন মাস্ক নিজেই টুইট পোস্ট করেন। প্রতিটি পোস্টে যে গুরুগম্ভীর কথাবার্তা লেখা থাকে তা নয়।

 

টেসলা ফ্যাক্টরি থেকে শুরু করে স্পেসএক্সের রকেট, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কিংবা প্রিয় খাবার চিজ নিয়েও পোস্ট দেন মাস্ক। সকালবেলা বাথরুমে বসে বসেও অনেক সময় রিটুইটও করেন তিনি। সম্প্রতি টেডটকের এক সাক্ষাৎকারে এসে নিজেই এ কথা জানান ইলন মাস্ক। দিনে ১০ থেকে ১২টি টুইট করা তাঁর জন্য খুবই স্বাভাবিক ব্যাপার। তবে ২১ জুন থেকে তিনি কোনো টুইট পোস্ট করেননি। ১০ কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করার রেকর্ড আরো পাঁচ তারকা ব্যক্তিত্বের ঝুলিতে আছে। তাঁরা হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সংগীতশিল্পী রিয়ানা, কেটি পেরি, জাস্টিন বিবার ও ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালডো। তবে বেশির ভাগ তারকাই টুইটার অ্যাকাউন্ট দেখাশোনার জন্য কমিউনিকেশন টিম নিয়োগ দিয়ে রাখেন।

 

 সূত্র : দ্য ভার্জ

আরো দেখুন

পুত্র সন্তানের বাবা হয়ে আবেগাপ্লুত কন্ঠশিল্পী অন্তর রহমান, বললেন—‘মা থাকলে আজ কতটা খুশি হতেন!’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়- সাইমুর রহমান: জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্তর রহমানের ঘর আলো করে এসেছে ফুটফুটে

সুলতানা আহমেদের নেতৃত্বে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল, সক্রিয় ভূমিকা সাহিল সাগরের

**ধামরাই প্রতিনিধি:** বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাকুল, স্বদেশ নিউজ২৪.কম: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ১০ নভেম্বর,

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে