টুইটারে আসছে ‘নোটস’, মিলবে বড় লেখা বিনিময়ের সুযোগ

নতুন এ সুবিধা চালু হলে ২৮০ অক্ষরের টুইট বার্তার সঙ্গে আকারে বড় লেখার লিংক যুক্ত করে টুইটারে বিনিময় করতে হবে। বন্ধুরা টুইট বার্তা পড়ার পাশাপাশি লিংকটিতে ক্লিক করলেই ‘নোটস’-এর আওতায় পাঠানো বড় লেখা পড়তে পারবেন। লেখার সঙ্গে থাকা ছবি ও ভিডিও দেখা যাবে। নোটসসুবিধার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে, বিনিময় করা লেখা যেকোনো সময় সম্পাদনা করা যাবে। ফলে পুরোনো তথ্য মুছে ফেলে লেখা হালনাগাদ করা সম্ভব হবে।

এ বিষয়ে টুইটার জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ঘানার বেশ কিছু ব্যবহারকারীর ওপর নোটসসুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।

উল্লেখ্য, ২০০৬ সালে টুইটার চালুর সময় মাত্র ১৪০ অক্ষরের বার্তা বিনিময়ের সুযোগ মিলত। তবে ব্যবহারকারীদের কাছে বড় পোস্টের চাহিদা থাকায় পরে অক্ষরের সংখ্যা ২৮০ করে টুইটার। নতুন এ সুবিধা চালু হলে ইচ্ছেমতো মনের কথা বিনিময়ের সুযোগ মিলবে টুইটারে।

আরো দেখুন

পুত্র সন্তানের বাবা হয়ে আবেগাপ্লুত কন্ঠশিল্পী অন্তর রহমান, বললেন—‘মা থাকলে আজ কতটা খুশি হতেন!’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়- সাইমুর রহমান: জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্তর রহমানের ঘর আলো করে এসেছে ফুটফুটে

সুলতানা আহমেদের নেতৃত্বে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল, সক্রিয় ভূমিকা সাহিল সাগরের

**ধামরাই প্রতিনিধি:** বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাকুল, স্বদেশ নিউজ২৪.কম: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ১০ নভেম্বর,

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে