এযাবৎকালের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার

পাঁচ বছর পর পর আবারও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের প্রশাসন দাবি করছে, এটি এযাবৎকালের সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের (আইসিএমবি) সফল পরীক্ষা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সর্বোচ্চ নেতা কিম জং উন সরাসরি এই পরীক্ষার নির্দেশনা দেন। তাদের দাবি এই অস্ত্র পারমাণবিক হামলা মোকাবিলা করতে সক্ষম।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। গণমাধ্যমটি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। দেশটি ২০১৭ সালের পর প্রথমবার নিষিদ্ধ আইসিএমবি’র পরীক্ষা চালালো। আইসিএমবি মূলত দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র। এটি উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এর পরীক্ষা উত্তর কোরিয়ার জন্য নিষিদ্ধ। অতীতে এই ধরনের পরীক্ষার জন্য তাদের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এদিকে, বৃহস্পতিবার সকালের দিকে উত্তর কোরিয়ার আইসিবিএম পরীক্ষার পরপরই জবাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ। জানানো হয়, উত্তর কোরিয়ার আইসিবিএম উৎক্ষেপণের জবাবে স্থল, সমুদ্র এবং আকাশ থেকে একাধিক ক্ষেপণাস্ত্রের নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় বিকেল ৪টা ২৫মিনিটে পূর্ব জাপান সাগরে পরপর কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সিউল।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে