জয়পুরহাটে অস্ত্র-মাদকসহ শীর্ষ সন্ত্রাসী ডাবলু গ্রেফতার

জয়পুরহাটে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ডাবলুকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ মার্চ) দিবাগত রাতে জয়পুরহাট পৌর শহরের হাতিল গাড়িয়াকান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইসমাইল হোসেন  ডাবলু নওগাঁর ধামইরহাট উপজেলার ধুরইল গ্রামের আবুল কাশেম সরকারের ছেলে। জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত  রাতে  পৌর শহরের বিভিন্ন  এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় হাতিল গাড়িয়াকান্ত এলাকায় মাদক বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ডাবলুকে দেশিয় ধারালো অস্ত্র ও  ৩০ গ্রাম হেরোইনসহ তাকে  গ্রেফতার করা হয়।

 

ওসি আরও জানান, ডাবলু জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ছিনতাই করে আসছিলেন। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদকসহ পূর্বের ২০টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে