হাত-পা বেঁধে রেখে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

রাজধানীর ডেমরায় পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে রেখে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে বালুরমাঠের ছোট পাইটি এলাকায় যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আজিজুল হক সুমনের একতলা বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এসআই আজিজুল হকের স্ত্রী ফারজানা আফরোজ বাদী হয়ে ডেমরা থানায় একটি ডাকাতি মামলা করেছেন।

পুলিশ জানিয়েছে, মুখোশ পরিহিত অবস্থায় ডাকাত দল বাড়ির ক্যাঁচি গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর বাড়ির কাঠের দরজা শাবল দিয়ে আঘাত করে ভেঙে চুরমার করে। এ সময় পুলিশ কর্মকর্তা সুমন ও তার স্ত্রী এবং আত্মীয় আরেকজন পুলিশ কনস্টেবল চিৎকার করলেও আশপাশের  কোনো ব্যক্তি এগিয়ে আসেননি। প্রায় ৪০ মিনিট ধরে ডাকাত দল বাসার ভিতরে অবস্থান করে পরিবারের সবার হাত-পা  বেঁধে ফেলে। ডাকাতরা প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার, ১টি ঘড়ি এবং ৫০ হাজার টাকা লুট করে চলে যায়।

এ বিষয়ে ডেমরা থানার ওসি নাসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, একজন পুলিশ কর্মকর্তার বাসায় ডাকাতির ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আপাতত মনে হচ্ছে যে এটি ডাকাতি। তবে এর পেছনে অন্য  কোনো ঘটনা জড়িত আছে কি না তা তদন্ত করছি।

 

এসআই আজিজুল হক সুমন যাত্রাবাড়ী থানায় কর্মরত। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ওই বাড়িতে বসবাস। কয়েকদিন আগে তার বাসায় শাশুড়ি, স্ত্রীর বড় বোনের মেয়ে পুষ্পিতা ও তার স্বামী কনস্টেবল রাজু আহমেদ বেড়াতে আসেন। রাজু আহমেদ ট্যুরিস্ট পুলিশে কর্মরত।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে