ঢাকা বারে আওয়ামী সমর্থকদের নিরঙ্কুশ বিজয়

ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটি গঠনের নির্বাচনের আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে জয়লাভের মাধ্যমে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। অন্যদিকে, বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল দুটি সম্পাদকীয় পদসহ ছয়টি পদে জয়লাভ করেছে।

দুদিনব্যাপী এ নির্বাচনে গত বুধবার ও বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যা থেকে ভোট গণনা শুরু হয়ে সারারাত গণনা হওয়ার পর আজ শনিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে তার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্ব পালন করেন।

নির্বাচনে ১৯ হাজার ৮৪৭ জন আইনজীবী ভোটারের মধ্যে ১১ হাজার ২৮৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সাদা প্যানেলের বিজীয়রা হলেন, সভাপতি পদে পদে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে গতবারে পরাজিত প্রার্থী অ্যাডভোকেট মো. ফিরোজুর রহমান মন্টু, সিনিয়র সহ-সভাপতি পদে গতবারের পরাজিত প্রার্থী অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে একেএম শফিকুল ইসলাম স্বপন, ট্রেজারার পদে মোহাম্মাদ নুর হোসেন, সিনিয়র সহ- সাধারণ সম্পাদক পদে মো. ইমানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মাদ আবু সাঈদ সিদ্দিক টিপু, সাংস্কৃতিক সম্পাদক পদে তাছলিমা ইয়াসমিন দিপা, অফিস সম্পাদক পদে মোহাম্মাদ আরকান মিয়া ও ক্রীড়া সম্পাদক পদে মো. মনিরুজ্জামান খান মনির। সদস্য পদে আবু সুফিয়ান, ইমতিয়াজ মাহমুদ প্রিন্স, মো. আবুল বাশার, গোলাম ইমন হোসেন, মো. রাকিবুল ইসলাম রাকিব, মো. সামিউল ইসলাম প্রিন্স ও জাহাঙ্গীর আলম জাহিদ।

নীল প্যানেলের বিজয়ীরা হলেন, লাইব্রেরী সম্পাদক পদে গত দুই বারের পরাজিত প্রার্থী মো. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. মোশারফ হোসেন মোল্লা। সদস্য পদে নীল দলের সদস্য পদে ফরিদুল হাসান তুষার, মো. মশিউর রহমান মানিক ও মোজাহিদুল ইমলাম।

উল্লেখ্য, ২০২০-২০২১ কার্যবর্ষের নির্বাচনে সভাপতিসহ ১৫ পদে জয় আওয়ামী লীগের, সাধারণ সম্পাদকসহ ৮ পদ বিএনপি জয়লাব করে। এর আগে ২০২০-২০২১ কার্যবর্ষের নির্বাচনে নীল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে এবং সাদা প্যানেল ৬টি সম্পাদকীয় পদসহ ১৩টি পদে জয়লাভ করে।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে