এসএসসি-এইচএসসি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

নভেম্বরে মাঝে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলায় একাডেমিতে আয়োজিত অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয় সেখানে সংক্রমণের কথা শোনা যাচ্ছে সেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তারা সেগুলো দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের শিক্ষামন্ত্রণালয় যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানগুলো দেখা হয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান দেখা হয় সেখানে নজর রাখা হচ্ছে। মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের একটা দুটো জায়গাতে যেখানে যে সমস্যা হয়েছে বিশেষ করে মানিকগঞ্জের স্কুলের বিষয়টি জেলা সিভিল সার্জনের সঙ্গে কথা হয়েছে। সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় ওই স্কুলছাত্রীর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন মন্ত্রী। বলেন, কোথাও যদি সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান আমরা বন্ধ করে দিব। এখন পর্যন্ত তেমন পরিস্থিতি উদ্ভব হয়নি।

তিনি বলেন, অনেক শিক্ষার্থী আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে পাঠায়, এখানে এই স্কুলে এতোজন শিক্ষার্থী আক্রান্ত, ওই স্কুলে শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছে, প্রতিটি জায়গাতে অনুসন্ধান করা হচ্ছে। তবে আশার বিষয় হচ্ছে যেসব শিক্ষার্থীরা সামাজিক মিডিয়াকে লিখছে সেখানে কিন্তু এখন পর্যন্ত আমরা সত্যতা পায়নি। তারপরও একটি অতিমারি চলমান আছে তাই সবাইকে সাবধান হতে হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে অতিমারি ছড়িয়ে না পড়ে সেই ধরনের ঘটনা না ঘটে সেজন্য তীক্ষ্ণ দৃষ্টি রাখা হচ্ছে। কোনো ধরনের অভিযোগ আসামাত্র ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রাক প্রাথমিক নিয়ে মন্ত্রী জানান তারা আপাতত ঘরে বসেই স্কুলে করুক। প্রাক প্রাথমিকের শিশুদের এই মুর্হূতে স্কুলে আনতে আমরা চাচ্ছি না। পরে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় নভেম্বরের মধ্যে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষার বিষয়ে মন্ত্রী জানান, অবশ্যই যথাসময়ে পরীক্ষা হবে। নভেম্বর-ডিসেম্বর তারিখ ঠিক করা হচ্ছে। নভেম্বরের মাঝামাঝিতে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে